Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে ধস, নিহত ৩

ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে ধস, নিহত ৩

Share

ইন্দোনেশিয়ার একটি অবৈধ স্বর্ণখনি ধসে ৩ নারী কর্মীর প্রাণহানি ঘটেছে। বুধবারের এই দুর্ঘটনার পর ধ্বংস্তুপ থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

সংস্থাটি জানায়, বুধবার সন্ধ্যায় সুলাওয়েসী দ্বীপে এ ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা ধ্বংস্তুপের ভেতরে জীবিতদের উদ্ধারে সন্ধান চালাচ্ছে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান আন্দ্রিয়া হেন্ড্রিক জোহানেস বলেন, আমরা আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছি। তবে আমাদের কাছে এখন সম্পূর্ণ তথ্য নেই যে কতজন কর্মী ভেতরে আটকে আছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবৈধ খনি ধসের ঘটনা প্রায়ই ঘটে। গত বছরও সুমাত্রা দ্বীপে ভারী বৃষ্টিতে ভূমিধসের ঘটনা ঘটে। এছাড়া একই বছর ঐ দ্বীপে পরিত্যক্ত স্বর্ণখনিতে ধসে নয় জন নিহত হন।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

ইরানে এখন ১ ডলার কিনতে ২২ লাখ রিয়াল লাগছে

ইরানের মুদ্রা রিয়াল বুধবার রেকর্ড দরপতনের মুখে পড়েছে। দেশটির খোলাবাজারে এক মার্কিন...

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই:দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অতীতের ঘটনাপ্রবাহে আটকে না রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে...

শুল্ক এড়াতে ব্যবসাগুলো এখন কানাডা থেকে আমেরিকায় ফিরছে: ট্রাম্প

কানাডার ওপর আরোপিত শুল্ক এড়াতে অনেক ব্যবসা ও প্রতিষ্ঠান কানাডা থেকে যুক্তরাষ্ট্রে...