Home আন্তর্জাতিক আল-আকসার সেই বিড়ালপ্রেমিক আর নেই (ভিডিও)

আল-আকসার সেই বিড়ালপ্রেমিক আর নেই (ভিডিও)

Share

আল-আকসা মসজিদ কম্পাউন্ডে শোকের ছায়া নেমে এসেছে। হাজি গাসসান মাহমুদ ইউনিস মৃত্যুর খবরে সবার মন ভেঙে গেছে। করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার ‘আবু হুরাইরা’ নামে পরিচিত এই ফিলিস্তিনি না-ফেরার দেশে চলে যান।

অনেকেই তার স্মৃতি স্মরণ করে সামাজিকমাধ্যমে শোক জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, প্রতিদিন সকালে তার নিজশহর আরা থেকে আল-আকসায় আসতেন। তার হাতে থাকতো ব্যাগ—যাতে বিড়ালের খাবার, পাখির দানা ও শিশুদের জন্য মিষ্টি থাকত।

যদি তিনি সেখানে যেতে অক্ষম হতেন, তাহলে তার বন্ধুদের বলতেন যাতে তারা এ কাজগুলো করে দেয়।-খবর মিডল ইস্ট আইয়ের

এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই কাজের মাধ্যমে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। বিড়ালগুলো আমাকে ভালো করে চেনে এবং আমার সঙ্গে তাদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে।

স্থানীয়রা তাকে ‘আবু হুরাইরা’ নামে ডাকতেন। মুহাম্মদ (সা.)-এর বিখ্যাত সাহাবা আবু হুরাইরা থেকে এ নামটি নেওয়া হয়েছে। এই নামের অর্থ হচ্ছে বিড়াল শাবকওয়ালা।

গেল ত্রিশ বছর ধরে প্রাণিদের খাবার দিতে তিনি আল-আকসায় যেতেন। নবী করিম (সা.)-এর শিক্ষা থেকে তিনি এমনটা করেছেন।

তিনি বলেছিলেন, আল-আকসা কম্পাউন্ডে ৪০টি বিড়াল আছে। এছাড়া অসংখ্য পাখি ছিল, তাদের তিনি দেখভাল করতেন।

এসব পশু-পাখিদের খাওয়াতে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতেন ইউনিস।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ইসরাইলের অধিকৃত ভূখণ্ডে এক লাখ ৭১ হাজার ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে এক হাজার ৮৮৯ জনের মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনিদের করোনার টিকা সরবরাহে বাধা দেওয়ায় ইসরাইলের সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

ইরানে এখন ১ ডলার কিনতে ২২ লাখ রিয়াল লাগছে

ইরানের মুদ্রা রিয়াল বুধবার রেকর্ড দরপতনের মুখে পড়েছে। দেশটির খোলাবাজারে এক মার্কিন...

বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই:দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অতীতের ঘটনাপ্রবাহে আটকে না রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে...

শুল্ক এড়াতে ব্যবসাগুলো এখন কানাডা থেকে আমেরিকায় ফিরছে: ট্রাম্প

কানাডার ওপর আরোপিত শুল্ক এড়াতে অনেক ব্যবসা ও প্রতিষ্ঠান কানাডা থেকে যুক্তরাষ্ট্রে...