Home খেলাধুলা আর্জেন্টিনা ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় নেইমারসহ ১০ তারকা

আর্জেন্টিনা ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় নেইমারসহ ১০ তারকা

Share
চার মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে ব্রাজিল। চলতি মাসেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে সেলেসাওরা। একটি কলম্বিয়ার বিপক্ষে, অপরটি চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে।
তবে এসব ম্যাচের আগে বড় এক দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল শিবির। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগেই নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকিতে রয়েছেন নেইমারসহ ১০ জন ব্রাজিলিয়ান ফুটবলার।
২১ মার্চ গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে যদি উল্লেখিত কোনো খেলোয়াড় একটি হলুদ কার্ড দেখেন, তাহলে ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে খেলা হবে না তাদের। কারণ, কনমেবলের নিয়ম অনুযায়ী দু’টি হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচে খেলতে নিষেধাজ্ঞা পেতে হয়।
নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা খেলোয়াড়দের তালিকায় আছেন: নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগো, এডারসন, গ্যাব্রিয়েল মাগালায়েস, ব্রুনো গুইমারেস, আন্দ্রে, দানিলো ও ম্যাথিউস কুনহা।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে তারা। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, এরপর উরুগুয়ে, ইকুয়েডর ও কলম্বিয়া। নেইমারদের লক্ষ্য থাকবে, নিষেধাজ্ঞার শঙ্কা এড়িয়ে পূর্ণ শক্তির দল নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামা এবং নিজেদের অবস্থান মজবুত করা।
Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...