Home প্রচ্ছদ আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে ব্যতিক্রমী পরীমণি

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে ব্যতিক্রমী পরীমণি

Share

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বরাবরের মতোই আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি নিজের সমর্থনের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরছেন তিনি।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি শেয়ার করেছিলেন পরীমণি। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন পরী। ভিডিওতে তাকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। জার্সির সামনে লেখা ছিল ‘মেসি ১০’ এবং পেছনে ‘পরী’।

ভিডিওটির বিশেষত্ব হলো- আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি গানের তালে তালে পরীমণি একে একে ফুটবলারদের সিগনেচার উদযাপন ও ভঙ্গিমা অনুকরণ করেছেন। মাঠে খেলোয়াড়দের বাস্তব মুহূর্তের ভিডিও ক্লিপের সঙ্গে পরীমণির অভিনয়ধর্মী উপস্থাপনা ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

ভিডিওটিতে পরীমণিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিখ্যাত নাচ, মোলিনার উল্লাস, রোমেরো ও সেনেসির মতো ফুটবলারদের কিছু সিগনেচার ভঙ্গিগুলো নকল করতে দেখা যায়।

এছাড়াও ম্যাক অ্যালিস্টার, পারেদেস, ফেরনান্ডেজ, আল্ভারেজ, গঞ্জালেজদের পোজগুলোও অনুকরণ করেন পরীমণি। এরপর জার্সি গায়ে, হাতে রঙিন জরি গায়ে মেখে নিজের এক গ্ল্যামারাস এক উপস্থিতিতে ধরা দেন পরীমণি।

ভিডিওর শেষাংশে জার্সি গায়ে ও রঙিন সাজে গ্ল্যামারাস উপস্থিতিতে ধরা দেন পরীমণি, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া দেখা যায়। আর্জেন্টিনা সমর্থকরা পরীমণির এই ব্যতিক্রমী উদযাপনের প্রশংসা করেছেন। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকরাও মজার মজার মন্তব্য করে আলোচনায় যোগ দিয়েছেন।

বিশ্বকাপের আবহে প্রিয় দলকে ঘিরে পরীমণির এই অভিনব উদযাপন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে।

Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...