Home আন্তর্জাতিক আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

Share
ভারতের বহুল আলোচিত নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া দেশব্যাপী ছাত্র আন্দোলনের ইতি টেনেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আসে।
বৈঠক-পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর প্রত্যাহার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণসহ আমাদের উত্থাপিত সমস্ত দাবি কেন্দ্র সরকার মেনে নিয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলনের ঐতিহাসিক জয় অর্জিত হওয়ায় আমরা সারা দেশের আন্দোলনকারীদের প্রতি অবিলম্বে ও শান্তিপূর্ণভাবে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের বিনীত অনুরোধ জানাচ্ছি।
এর আগে একই দিনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের বাকি দাবিগুলোতেও সম্মতি দেয় মোদি সরকার।
সিজেপির ঘোষণার পর যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে অবস্থানরত হাজার হাজার তরুণ শিক্ষার্থী ও জেন-জি আন্দোলনকারীরা মিষ্টি বিতরণ ও উল্লাসের মাধ্যমে সিদ্ধান্তটি উদযাপন করেন। একই সঙ্গে তারা রাজপথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রস্তুতি শুরু করেন।
সূত্র : দ্য টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি
Related Articles

নিকো পাজকে পেতে আগ্রহী আর্সেনাল, বাধা রিয়াল মাদ্রিদ

আগামী গ্রীষ্মের দলবদলে দলকে আরও শক্তিশালী করতে নতুন খেলোয়াড় খুঁজছে আর্সেনাল। সেই...

লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই সবার আগে করতাম : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উত্তরাধিকার সূত্রে ফ্যাসিবাদী শাসনামলের সমস্যাকে আমরা অজুহাত হিসেবেও...

রুমিন ফারহানা আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায় বলে মন্তব্য করেছেন...

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...