Home রাজনীতি আন্দোলন দমাতে গুলি চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে: রিজভী

আন্দোলন দমাতে গুলি চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে: রিজভী

Share

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “আন্দোলন দমানোর জন্য অথবা কোনো রাজনৈতিক কর্মসূচি বানচালের জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে।”

তিনি বলেন, “শেখ হাসিনা পুলিশ দিয়ে, পুলিশের শর্টগান দিয়ে গুলি করে যেভাবে মানুষকে হত্যা করেছে এদেশে যেন এর পুনরাবৃত্তি না ঘটে।”

সোমবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী।

“দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন ও আইনের শাসন নিশ্চিত করতে হবে” মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, “শেখ হাসিনার মতো বর্বর শাসন আর এদেশে আনা যাবে না। কিন্তু আবারও শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন। তিনি পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের ভিতর নানা উসকানি দিচ্ছেন, নানা ষড়যন্ত্র করছেন। তিনি জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন।”

শেখ হাসিনার প্রতি প্রশ্ন রেখে রিজভী বলেন, “কোথায় আপনার যুবলীগ, ছাত্রলীগ ও সন্ত্রাসী বাহিনী, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে, বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে। বাংলাদেশের মানুষ আর আপনাদের মেনে নেবে না। তারা চায় আপনাদের সব অপকর্মের বিচার।”

রিজভী বলেন, “এমন সংস্কার করতে হবে আর কোনো দিন যাতে কোনো রক্তচক্ষু মানুষের অধিকার কেড়ে নিতে না পারে, মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।”

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “আমাদের কিছু কিছু উপদেষ্টা আছেন সরকারের সমালোচনা করলে তারা বিরক্ত হন, বিভিন্ন মন্তব্য করেন। সমালোচনা সহ্য করতে না পারলে উপদেষ্টা পদ ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন। আজকে যদি চালের দাম বাড়ে আমরা সমালোচনা করব না? আইনশৃঙ্খলার অবনতি নিয়ে কথা বলতে পারব না? নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে পারব না? – এমন প্রশ্ন করেন তিনি।

রিজভী বলেন, “এখনো বাজার সিন্ডিকেট সক্রিয়, সিন্ডিকেট দমনে সরকারের আন্তরিকতা দেখছি না। আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে না, দেশে চুরি ডাকাতি ও হত্যা বেড়ে গেছে। দ্রুত এসব নিয়ে ব্যবস্থা নিতে হবে।”

“আমরা চাই আগামী দিনের গণতন্ত্রের বিকাশ, সত্যিকার মুক্ত পরিবেশ, যেখানে নির্ভয়ে কথা বলা যাবে, সভা-সমাবেশ করা যাবে।” বলেন বিএনপির এই সিনিয়র নেতা।

এ সময় মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা, সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...