Home খেলাধুলা আইপিএলে একই দলে আফগান ‘ত্রিরত্ন’

আইপিএলে একই দলে আফগান ‘ত্রিরত্ন’

Share

শেষ হলো ১৪তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। এবারের আসরে রেকর্ড দামে প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিসকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হওয়া মরিস এখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর বোলার মুজিব জাদরানকে মাত্র দেড় কোটিতে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই দলে রয়েছেন আরো দুই আফগান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার রশিদ খান ও এক নম্বর অলরাউন্ডার মোহাম্মদ নবিও খেলবেন হায়দ্রাবাদের হয়ে।

এবারের আইপিএলে খেলবেন দুই বাংলাদেশি ক্রিকেটার। ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এক কোটি রুপিতে কাটার মাস্টার মুস্তাফিজকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

Related Articles

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...

মেসির নামে ফুল, পাপড়ি আর্জেন্টিনার পতাকার রঙে

ফুটবল মাঠে তার জাদু ছড়িয়েছে পৃথিবীজুড়ে। এবার ফুটবলের সীমানা পেরিয়ে প্রকৃতির বুকেও...

মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয় করল রজনীকান্তের ‘জেলার ২’

মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১২৫ কোটি ২৫ লাখ রুপি আয়...

মেসিই হবেন আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মাঠ ছাড়ার পরই তাকে ঘিরে উঠেছে...