Home খেলাধুলা অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাদালের অপ্রত্যাশিত বিদায়

অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাদালের অপ্রত্যাশিত বিদায়

Share

এমন হার! রাফায়েল নাদালের নিজেরই বিশ্বাস হচ্ছে না। রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেদেরারকে ছাড়িয়ে যাবেন, এমন আশা নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে পা রেখেছিলেন স্প্যানিশ টেনিস কিংবদন্তি।

কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছেন অনায়াসে। সেখানেও প্রথম দুই সেট জিতে সেমিফাইনালের পথেই ছিলেন নাদাল। কিন্তু শেষ তিন সেট হেরে অপ্রত্যাশিতভাবে বাদ পড়ে গেছেন এই স্প্যানিয়ার্ড।

বুধবার গ্রিক তারকা স্টেফান সিতসিপাসের বিপক্ষে প্রথম দুই সেটে ৩-৬, ২-৬ ব্যবধানে জিতেছিলেন নাদাল। কিন্তু এরপরই অবিশ্বাস্য দৃঢ়তায় ঘুরে দাঁড়ান সিতসিপাস। ৭-৬ (৪), ৬-৪, ৭-৫ ব্যবধানে বাকি তিন সিটে জিতে বিদায় বলে দেন নাদালকে।

সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের সঙ্গে যৌথভাবে ২০টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ডধারী নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনে তার সম্ভাবনা ছিল ফেদেরারকে ছাড়িয়ে যাওয়ার, কোয়ার্টারেই সেই স্বপ্ন ভাঙলো।

Related Articles

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

একই দলে খেলতে পারেন মেসি-রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো, দুই চিরপ্রতিদ্বন্দ্বী শেষ ২ দশকে ফুটবলকে উপহার...

অবসর নিলেও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি

আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে জাতীয়...

মেসিকে বিদায় জানাতে আর্জেন্টিনায় অভিনব আয়োজন

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণিল অধ্যায়ের সমাপ্তি হয়েছে। জাতীয় দলকে বিদায় জানানো...