Home বিনোদন অভিনয় ছেড়ে সন্ন্যাস নিলেন বলিউড অভিনেত্রী

অভিনয় ছেড়ে সন্ন্যাস নিলেন বলিউড অভিনেত্রী

Share

বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি। নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। জুটিবেঁধে কাজ করেছেন অক্ষয় কুমার, আমির খান, সালমান খান, গোবিন্দ, সঞ্জয় দত্তের মতো তারকাদের সঙ্গে। অভিনয় ছেড়ে এখন এই নায়িকা সন্ন্যাস নিয়েছেন। খবর : পিঙ্কভিলা

কুলকার্নি সন্ন্যাস গ্রহণ করার বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, শুক্রবার (২৪ জানুয়ারি) মহাকুম্ভের কিন্নর আখড়ায় সন্ন্যাস নিচ্ছেন। ‘মহামণ্ডলেশ্বর’ রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেছেন তিনি। এ দিন তিনি পিণ্ডদানও করেন। এই রীতির মাধ্যমে নতুন নামকরণও হয়েছে-শ্রী ইয়মাই মমতা নন্দ গিরি। তার হঠাৎ এমন সিদ্ধান্ত অবাক করেছে ভক্তদের। তবে অনেকই নায়িকার এমন সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন।

মমতার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘করণ অর্জুন’, ‘চায়না গেট’, ‘তিরঙ্গা’, ‘আশিক আওয়ারা’, ‘ক্রান্তিবীর’, ‘বাজি, ‘সাবসে বড়া খিলাড়ি’, ‘পুলিশওয়ালা গুন্ডা’র মতো সিনেমা।

Related Articles

‘ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে’

ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন...

রাজনৈতিক কর্মীদের সম্মানে, ছাত্রদল নেতা অনিকের ইফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় এবং...

ঝড় তুলে ফাইনালে ভারতের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রীতিমতো ঝড় তুলেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে তিন...

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

মানহানি, ভয়ভীতি ও অবমাননার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...