ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শনিবার ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে STS Global Education এর উদ্যোগে একটি বিশেষ উচ্চশিক্ষা মেলার আয়োজন করা হয়েছে।
সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং উচ্চশিক্ষায় আগ্রহীদের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
এবারের মেলার মূল আকর্ষণ মূলত যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ।
শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে কথা বলে ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপের সুযোগ এবং ভিসার প্রয়োজনীয় নিয়মাবলী সম্পর্কে জানতে পারছেন।
বিদেশে আবাসন সুবিধা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
মেলাতে অতিরিক্ত সুযোগ-সুবিধা হিসেবে দেওয়া হচ্ছে, স্পট অ্যাসেসমেন্ট বা তাৎক্ষণিক যোগ্যতা যাচাই।
অনেক শিক্ষার্থী তাদের একাডেমিক নথিপত্র দেখিয়ে সরাসরি ভর্তির প্রাথমিক যোগ্যতা যাচাই করে নিচ্ছেন। এছাড়া, STS Global Education শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্যাশব্যাক অফার এবং ফাইল প্রসেসিং ফি-তে ছাড়ের ঘোষণা দিয়েছে।
STS Global Education এর মুখপাত্র আতাউর রহমান জানান, “বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষার সাথে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
আমরা চাই শিক্ষার্থীরা যেন সঠিক তথ্য পায় এবং কোনো ধরনের বিভ্রান্তি ছাড়াই তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে।”
মেলাটি আজ সন্ধ্যা পর্যন্ত চলবে।
যারা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, তাদের জন্য সঠিক গাইডলাইন পাওয়ার এটি একটি চমৎকার সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।