Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর চট্টগ্রাম ভাল্লুকের কামড়ে আহত একজন উপজাতি বৃদ্ধকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম আনল সেনা ও বিমানবাহিনী

ভাল্লুকের কামড়ে আহত একজন উপজাতি বৃদ্ধকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম আনল সেনা ও বিমানবাহিনী

Share

“ভাল্লুকের কামড়ে আহত একজন উপজাতি বৃদ্ধকে সেনাবাহিনীএর উদ্দোগে এবং বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাঁসপাতালে আনয়ন”

আজ ১৪ মার্চ রবিবার আনুমানিক সকাল ০৭৩০ ঘটিকায় বান্দরবান জেলার সমথংপাড়া এলাকা থেকে ভাল্লুকের থাবায় গুরুতর আহত হয়ে মৃত্যু পথযাত্রী একজন উপজাতি বৃদ্ধ ত্রইল মুরং (৬৬) কে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে তাৎক্ষনিক বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে প্রথমে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে আসা হয় এবং পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত ত্রইল মুরং(৬৬) র এলাকার কারবারীর কাছ থেকে জানা যায়, সমথং পাড়া জঙ্গলের পাশে ঝিড়ির কাছে ত্রইল মুরং পানি আনতে যান এবং হঠাৎ একটি হিংস্র ভাল্লুক আক্রমন করে ঐ বৃদ্ধকে। ভাল্লুকটি ত্রইল মুরংকে মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে আহত ত্রইল মুরংকে বান্দরবান রিজিয়নের আওতায় নিকটস্থ বলাইপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

আহত ত্রইল মুরং এর অবস্থা গুরুতর হওয়ায় সেনাবাহিনীর উদ্যোগে দুপুর দেড়টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সেনানিবাসে তাকে আনা হয়। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য যে, ইতিপূর্বেও সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীএর যৌথ প্রচেষ্টায় গত ২৪ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলিয় মুরং (০৬) ও দাদা ইয়াংসাই (৪৮) নামে দুইজন মৃত্যুপথযাত্রী উপজাতিকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা ও উন্নর চিকিৎসার জন্য চট্টগ্রাম ম্যাডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

Related Articles

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস...

চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র...

চট্টগ্রাম পলিটেকনিকে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন...

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে দুবৃর্ত্তরা। এতে আসবাবসহ গুরুত্বপূর্ণ...