Home লাইফস্টাইল নতুন পরিচয়, জড়তা কাটাবেন কীভাবে?

নতুন পরিচয়, জড়তা কাটাবেন কীভাবে?

Share

কাজকর্মের প্রয়োজনে, পথ চলতে অথবা বন্ধুদের সাথে আড্ডায় প্রায় আমাদের সাথে পরিচয় হয় নতুন নতুন মানুষের সঙ্গে। প্রথম আলাপে অনেকেই অস্বস্তি বোধ করেন। অনেকেই বুঝে উঠতে পারেন না কেমন করে কথা শুরু করবেন আর কীভাবেই বা আলাপচারিতা এগিয়ে নিয়ে যাবেন। কেউ আবার অল্প আলাপে অতি উৎসাহে নিজের খুঁটিনাটি অকপটে বলে ফেলেন। এসব সমস্যা এড়াতে জেনে রাখুন নতুন কারো সাথে পরিচয় হওয়ার সময় কী বলবেন, কতোটা বলবেন আর কেমন হবে আপনার ব্যবহার।

কী করবেন
# নতুন কারও সঙ্গে আলাপের সময় সালাম দিন অথবা হ্যান্ডশেক করুন। বয়স বিশেষে ‘হাই’, ‘হ্যালো’ও বলতে পারেন।
# কথাবার্তায় নিজস্বতা বজায় রাখুন। আপনার কথার মাধ্যমেই সেখানে আপনার চরিত্র এবং চিন্তাভাবনার প্রতিফলন ঘটবে।
# ব্যবহার সংযত রাখুন। গলার স্বরে শান্ত, স্বছন্দ ভাব বজায় রাখুন। নতুন পরিচয়ের ক্ষেত্রটি যদি প্রফেশনাল হয় তবে আপনার ব্যবহারও যেন প্রফেশনাল হয়- সেদিকে খেয়াল রাখুন।
# নিজের পোশাক-আশাক, সাজসজ্জা নিয়ে সচেতন থাকুন।
# কথা বলার সময় পছন্দ-অপছন্দের বিষয়গুলো জেনে নিন। এতে একজন আরেকজনকে জানা-বোঝার ক্ষেত্রে সুবিধা হবে।
# এমন কিছু টপিক নিয়ে কথা বলুন যা নিয়ে দুজনেরই কথা বলতে সুবিধা হবে। যেমন খেলার খবর, সাম্প্রতিক পড়া কোনো বই, গান বা সিনেমা, সে দিনের আবহাওয়া, শহরের যানজট কতটা বেড়েছে এসব নিয়ে কথা বলতে পারেন।

কী করবেন না
# কথা বলার সময় জড়সড় ভাব বা অস্বস্তি রাখবেন না। এছাড়া মাঝে মধ্যে হাত চুলকানো বা ঢোক গেলা অশোভন।
# প্রথমেই ব্যক্তিগত আলাপচারিতার মধ্যে বেশি ঢুকবেন না। খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়াও ঠিক নয়।
# প্রফেশনাল ক্ষেত্রে পরিচয়ের সঙ্গে সঙ্গে নিজের ফোন নম্বর বা ঠিকানা দিয়ে দেবেন না।
# কোনো বিতর্কিত বিষয়ের আলোচনায় ঢুকবেন না।
# কারও কোনো কিছু খারাপ লাগলে তা নিয়ে সরাসরি মন্তব্য না করলেও ভালো দিক নিয়ে প্রশংসা করতে ভুলবেন না। তবে অবশ্যই তা যেন ভারসাম্যপূর্ণ হয়।
# নতুন পরিচিত কারও সঙ্গে কোনো রেস্তোরাঁ বা অচেনা জায়গায় যাবেন না।

নিজেকে পরিচিত করার সময়
# সালাম দিয়ে বা ‘হ্যালো’ বলে পরিচয় শুরু করতে পারেন। তারপর নিজের সম্পূর্ণ নামটা বলুন।
# যার সঙ্গে পরিচিত হচ্ছেন তারও পুরো নাম জানতে চান, মন দিয়ে শুনুন এবং মনে রাখুন।
# নিজের সম্পর্কে একটা সংক্ষিপ্ত পরিচিতি দিন। পজিটিভ দিকগুলো তুলে ধরার চেষ্টা করুন। তবে অতিরঞ্জনের প্রবণতা ঠিক নয়। নেগেটিভ দিকগুলো প্রথমে সবিস্তর বলার প্রয়োজন নেই। নতুন মানুষটির সম্পর্কেও জানতে চান।
# অপর ব্যক্তির চোখের দিকে তাকিয়ে কথা বলুন।
# যথাসম্ভব গুছিয়ে কথা বলুন। কথা বলার সময় মুখের হাসি ধরে রাখুন।
# এলোমেলো অবস্থায় কারও সঙ্গে পরিচিত হতে যাবেন না। হ্যান্ডশেক করার আগে অবশ্যই হাত মুছে নিন।

Related Articles

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয়...

চুল পড়া কমান ঘরোয়া উপায়ে

চুল পড়া এখন খুবই সাধারণ একটি সমস্যা। মানসিক চাপ, অপুষ্টি, হরমোনের পরিবর্তন,...

শীতকালে যেসব কারণে খাবেন খেজুর

প্রাকৃতিক মিষ্টির অন্যতম উৎস খেজুর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় খনিজ পদার্থে ভরপুর।...

শীতে চুলকানির সমস্যা বাড়ে কেন? প্রতিকারে কী করবেন

শীতকালে গা-হাত-পা চুলকানো খুবই সাধারণ একটি সমস্যা। তবে কি কারণে এই সমস্যা...