Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর সিলেট লাউয়াছড়ায় গাড়ির ধাক্কায় বিরল প্রজাতির চিতাবিড়ালের মৃত্যু

লাউয়াছড়ায় গাড়ির ধাক্কায় বিরল প্রজাতির চিতাবিড়ালের মৃত্যু

Share

গাড়ির ধাক্কায় মাথায় আঘাত পেয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া নামক ডলুবাড়ি সড়কে একটি চিতাবিড়ালের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় রাস্তা পারাপারের সময় এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, শুক্রবার সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের নুরজাহান ভায়া ডলুছড়া সড়কের জানকি ছড়া এলাকায় বিরল প্রজাতির একটি চিতাবিড়াল রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করে। খবর পেয়ে বনবিভাগের লোকজন মৃত চিতাবিড়ালটি উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ রেঞ্জের নিয়ে আসে।

কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, মৃত চিতাবিড়ালটি উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে রাস্তা পারাপারের প্রাণীটির মৃত্যু হয়। এটাকে সংরক্ষণ করে রাখা হবে।

Related Articles

সর্বোচ্চ ভোটে সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল তুষার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন...

সিকৃবি ইউট্যাবের উদ্যোগে শাহজালাল দরগায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল।।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইউনিটের উদ্যোগে...

রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার

রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার (৬ আগস্ট)। ৪২...

সিকৃবি’তে টেকনোলজি ট্রান্সফার অফিস ও অফিসিয়াল ওয়েব পেজ উদ্বোধন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, বুদ্ধিবৃত্তিক...