Home আন্তর্জাতিক নিরাপত্তাকর্মীকে কামড়ে হোয়াইট হাউস ছাড়ল ‘মেজর’

নিরাপত্তাকর্মীকে কামড়ে হোয়াইট হাউস ছাড়ল ‘মেজর’

Share

হোয়াইট হাউস থেকে জার্মান শেফার্ড প্রজাতির দুটি কুকুরকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেলাওয়ারে তার পারিবারিক বাসায় পাঠিয়ে দিয়েছেন। দুটি কুকুরের মধ্যে ‘মেজর’ নামে কুকুরটি হোয়াইট হাউসের এক নিরাপত্তাকর্মীকে কামড় দেয়। এরপরই এই সিদ্ধান্ত নেন বাইডেন।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, গত সপ্তাহে কুকুর দুটিকে পাঠিয়ে দেওয়া হয়। তবে ভিকটিমের বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায়নি।

সিএনন মন্তব্যের জন্য হোয়াইট হাউসে যোগাযোগ করেছে, তবে সেখান থেকে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।

২০১৮ সালে নভেম্বরে একটি পশু আশ্রয় কেন্দ্র থেকে মেজরকে বাড়িতে আনেন বাইডেন। তখন মেজরের বয়স ছিল তিন বছর।

নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, তার আচরণে আগ্রাসী মনোভাব দেখা যাচ্ছিল। হোয়াইট হাউসের স্টাফ ও নিরাপত্তা কর্মীদের দেখলে মেজর লাফালাফি, ঘেউঘেউ ও আক্রমণাত্বক আচরণ করত।

উদ্ধারকারী কুকুর হিসেবে হোয়াইট হাউসে প্রথম থাকার সুযোগ পায় মেজর। জানুয়ারিতে অভিষেকের পর বাইডেনের সঙ্গে সেও ডেলাওয়ার থেকে চলে আসে। বাইডেনের পূর্বসুরী ডোনাল্ড ট্রাম্পের কোনো পোষা প্রাণী ছিল না।

Related Articles

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

এবার হরমুজ প্রণালিতে ২ জাহাজ জব্দ করল আইআরজিসি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে দুটি জাহাজ...

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার খবরে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।...

হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন খতিয়ে দেখতে দেখছে ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে অবশেষে মুখ...