Home আন্তর্জাতিক ভিয়েনা থেকে স্থানান্তরিত হচ্ছে সৌদির আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র

ভিয়েনা থেকে স্থানান্তরিত হচ্ছে সৌদির আন্তঃধর্মীয় সংলাপ কেন্দ্র

Share

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে স্থানান্তরিত করা হচ্ছে সৌদি আরবের তহবিলে প্রতিষ্ঠিত আন্তঃধর্মীয় সংলাপের প্রধান কার্যালয়। বিগত বছরগুলোর রাজনৈতিক বিতর্কের পরিপ্রেক্ষিতে শুক্রবার (০৫ মার্চ) এই ঘোষণা দেওয়া হয়।

অস্ট্রিয়া, স্পেন ও সৌদি আরবের মধ্যকার চুক্তির ভিত্তিতে এটি প্রতিষ্ঠত হয়েছিল। ২০১২ সালে আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজজ আন্তর্জাতিক কেন্দ্র (কেএআইসিআইআইডি) প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাপক জাঁকজমকের সঙ্গে জাতিসংঘের তখনকার মহাসচিব বান কি-মুনসহ বিশ্বের প্রধান ধর্মগুলোর জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে কার্যালয়টির উদ্বোধন করা হয়েছিল।

কেএআইসিআইআইডি’র মহাসচিব ফয়সল বিন মোয়াম্মর বলেন, ‘ভিয়েনা থেকে সংস্থাটির প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ নতুন কোন দেশে কার্যালয়টি স্থাপন করা হবে, তা নিয়ে পরামর্শ চলছে বলে জানান ফয়সল বিন মোয়াম্মর। তবে সরিয়ে নেওয়ার কোন কারণ ব্যাখ্যা করেননি তিনি।
অন্যদিকে, সমালোচকেরা বলেন, ‘সৌদি আরবের মানবাধিকারের লঙ্ঘনের অপরাধ ঢাকতে এটিকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।’

প্রসঙ্গত, সৌদিতে ১৮ বছর বয়সী এক কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়ার পর প্রতিবাদে সরব হয়ে ওঠেন অস্ট্রীয় আইনপ্রণেতারা। এই কেন্দ্রটি বন্ধ করার দাবিতে ২০১৯ সালে পার্লামেন্টে ভোটের আয়োজন করেন তারা।

Related Articles

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

এবার হরমুজ প্রণালিতে ২ জাহাজ জব্দ করল আইআরজিসি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে দুটি জাহাজ...

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার খবরে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।...

হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন খতিয়ে দেখতে দেখছে ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে অবশেষে মুখ...