Home আন্তর্জাতিক টিকা তৈরির কাঁচামালে ঘাটতি ভারতের সেরাম ইন্সটিটিউটের

টিকা তৈরির কাঁচামালে ঘাটতি ভারতের সেরাম ইন্সটিটিউটের

Share

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং নোভাভ্যাক্সের টিকা তৈরি করছে বিশ্বের সবচাইতে বেশি টিকার উৎপাদক সংস্থা ভারতের সেরাম ইন্সটিটিউট। তবে টিকা তৈরির কাঁচামালে ঘাটতি দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সেরাম ইন্সটিটিউট।

সারাবিশ্বে বেড়েই চলছে করোনাভাইরাসের টিকা দেওয়ার গতি ই বাড়ছে। কিন্তু বিশ্ব ব্যাঙ্কের একটি প্যানেলে একযোগে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সেরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।

আদার পুনাওয়ালা অভিযোগ করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের একটি আইনের কারণে সে দেশ থেকে ব্যাগ এবং ফিল্টারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উপকরণ নিয়ে আসা যাচ্ছে না। জো বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনা প্রয়োজন। তাদের বোঝানো দরকার যে, সব কিছুই যথেষ্ট পরিমাণে আছে। আমরা সারাবিশ্বে নিখরচায় টিকা সরবরাহের কথা বলি। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে যদি কাঁচামালই না-আসে, তা হলে বিষয়টা গুরুতর হয়ে দাঁড়াবে।’
এছাড়াও, সৌম্যা স্বামীনাথন জানান, ‘ভায়াল, কাচ ও প্লাস্টিকের পর্যাপ্ত সরবরাহ নেই। এ কারণে টিকা উৎপাদক সংস্থাগুলো ভোগান্তির শিকার হচ্ছে। এ বছর গত দুই মাসে ৫১টি দেশে সেরাম ইন্সটিটিউট ৯ কোটি ডোজ টিকা সরবরাহ করেছে। এজন্য কিছু উপকরণ যুক্তরাষ্ট্র থেকে আনা দরকার। সারা বিশ্বের টিকা উৎপাদনের ক্ষমতা বাড়ানোর কথা বলা হচ্ছে, কিন্তু এই সমস্ত কাঁচামাল যোগানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ। তা নিয়ে এখনো কেউ কিছু করতে পারেনি। কাঁচামালের অভাব রয়েছে। এ নিয়ে সারাবিশ্বে সমঝোতা দরকার। রপ্তানি যেন নিষিদ্ধ না-হয়, তা নিয়ে সমন্বয় দরকার।’

প্রসঙ্গত, আগামী ০৮ এবং ০৯ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকা সংক্রান্ত সহযোগীদের সঙ্গে বৈঠকে বসবে বলে জানা গেছে।

Related Articles

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

এবার হরমুজ প্রণালিতে ২ জাহাজ জব্দ করল আইআরজিসি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে দুটি জাহাজ...

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার খবরে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।...

হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন খতিয়ে দেখতে দেখছে ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে অবশেষে মুখ...