Home স্বাস্থ্য করোনা টিকার পর খাবার গ্রহণে বিশেষজ্ঞের পরামর্শ

করোনা টিকার পর খাবার গ্রহণে বিশেষজ্ঞের পরামর্শ

Share

করোনার ভ্যাকসিন নেওয়ার পর বেশ কিছু মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এ সংখ্যা খুব বেশি না হলেও আপনি যদি ভ্যাকসিন নেওয়ার পর জ্বর বা মাথাব্যাথা অনুভব করেন সেক্ষেত্রে কী করবেন। চলুন জেনে নেওয়া যাক ভ্যাকসিন নেওয়ার পর আপনি কী ধরণের খাবার খাবেন।

আরামদায়ক খাবার বলতে গরম চা বা স্যুপকেই বোঝানো হয়। চিকিৎসকদের মতে ভ্যাকসিন নেওয়ার পর আপনি গরম চিকেন স্যুপ খেতে পারেন। আবার সবজি দিয়ে স্যুপ বানিয়েও খেতে পারেন।

বিশেষজ্ঞদের মতে ভ্যাকসিন নেওয়ার পর প্রতিক্রিয়া আপনার শরীরের প্রদাহের ফলাফল। এরমধ্যে জ্বর,শরীর ব্যাথা,মাথা ব্যাথা এগুলো সাধারণ লক্ষণ। সুতরাং এই সময় এমন খাবার খেতে হবে যাতে পানির পরিমাণ বেশি থাকে। সেই সাথে শরীর হাইড্রেট রাখতে হবে।

প্রয়োজনে আপনি আপনার স্যুপের সাথে ব্রকলি,মটরশুটি,আলু,ব্রোকলি,আলু মিশিয়ে নিতে পারেন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। মোটকথা আপনি যদি নিরামিষভোজী হন তবে আপনাকে সবজি দিয়ে স্যুপ বানিয়ে খেতে হবে। আর মুরগী দিয়ে স্যুপ বানালে মুরগীর হাড় চাবিয়ে খাওয়ার চেষ্টা করুন। হাড়ে গ্লাইসিন এবং অ্যারিজাইন নামে অ্যামিনো এসিড রয়েছে যা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া

Related Articles

উপজেলাতেই মিলবে চোখের উন্নত চিকিৎসা, আসছে জাতীয় পরিকল্পনা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি উপজেলায় নির্মাণাধীন ১৫১ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে চোখের চিকিৎসার জন্য আলাদা...

বিএনপি সরকার জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে চায় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিএনপি নেতৃত্বাধীন সরকার একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন...

চট্রগ্রামের  সাতকানিয়ায় বন্যায় পানিবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম।

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয়...

বিসিপিএস-এর সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটির...