Home আজকের জেলা পরিক্রমা বিভাগের খবর বরিশাল দুমকিতে ৩টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন ২০ প্রার্থী

দুমকিতে ৩টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন ২০ প্রার্থী

Share

পটুয়াখালীর দুমকি উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আংগারিয়া, মুরাদিয়া ও পাংগাশিয়া ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারনায় মাঠে নেমেছেন সম্ভাব্য ২০ প্রার্থী।

আংগারিয়া ইউনিয়নে-৩ জন, বর্তমান চেয়ারম্যান জেলা জাতীয় পার্টির সভাপতি সুলতান আহম্মেদ হাওলাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রেজাউল হক রাজন।

মুরাদিয়ায় ইউনিয়নে-১১ জন, উপজেলা আ’লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, উপজেলা আ’লীগের নেতা শাহআলম মাষ্টার, একমাত্র মহিলা প্রার্থী আকলিমা আক্তার আখি, পটুয়াখালীর স্থানীয় ‘দৈনিক সাথী’ পত্রিকার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ারুজ্জামান ইমরাজ, কৃষকলীগ নেতা এস এম ফিরোজ হাওলাদার, উপজেলা বিএনপি’র সহসভাপতি জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপি’র সাবেক সাংগাঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, জেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ হাসান সিকদার ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সৈয়দ সাইদুর রহমান মাষ্টার।
পাংগাশিয়ায় ইউনিয়নে- ৬ জন, বর্তমান চেয়ারম্যান আ’লীগ নেতা আলমগীর সিকদার, উপজেলা আ’লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান এ্যাড. গাজী নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মজিবুর রহমান তালুকদার বাবু, ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন মৃধা, ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন ফরাজী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সিদ্দিকুর রহমান মাষ্টার।

Related Articles

সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় : ভিপি নূর

এই সন্ত্রাসীদের যদি গ্রেফতার না করা হয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে...

গুলিবিদ্ধ হাদিকে দেখতে ঢাকায় পরিবার, এই ফাঁকে গ্রামের বাড়িতে চুরি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির...

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫: ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন ও গ্যাসের...

ভোলার স্বপ্নের পথে লংমার্চ: জাজিরায় সংবর্ধনা, সংহতি জানালেন ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন

চরফ্যাশন থেকে ঢাকা: ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা ন্যায্য দাবিতে ঢাকার সেতু...