Home খেলাধুলা মেসির প্লেন ভাড়া করে সমালোচনায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট

মেসির প্লেন ভাড়া করে সমালোচনায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট

Share

লিওনেল মেসির প্লেন ভাড়া করে সম্প্রতি রাষ্ট্রীয় সফরে মেক্সিকো গিয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

এ নিয়ে এখন সমালোচিত হতে হচ্ছে তাকে। লিওনেল মেসির ব্যক্তিগত বিমান ভাড়া করে মেক্সিকো গিয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। খবর স্পেনের ইংরেজি দৈনিক মারকার।

বার্সেলোনার এ তারকা এক লাখ ৬০ হাজার ডলারে চার দিনের জন্য বিমানটি ভাড়া দিয়েছিলেন নিজ দেশের প্রেসিডেন্টকে।

মেক্সিকোর ২২০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর আমন্ত্রণ জানিয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্টকে।

তিনি মেসির বিমানে চড়ে মেক্সিকো গেছেন। যুক্তরাষ্ট্র থেকে ২০১৮ সালে বিমানটি কেনেন মেসি। বিমানটির বর্তমান বাজারদর ১৫ মিলিয়ন ডলার।

বার্সেলোনা অধিনায়ক যখন আর্জেন্টিনায় থাকেন না, তখন বিমানটি মেসির জন্মস্থান রোসারিও শহরের একটি বিমানবন্দরে রাখা থাকে।

Related Articles

ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও...

নাহিদ ঝড়ে দুইশর আগেই থামল নিউজিল্যান্ড

নাহিদের গতির কাছে হার মেনেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। তার ৫ শিকারে দুইশ রানের...