Home Uncategorized ‘আমি মনে করি, আমরা সবাই সৎ’

‘আমি মনে করি, আমরা সবাই সৎ’

Share

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমি মনে করি, আমরা সবাই সৎ। অসৎ না হওয়া পর্যন্ত আমরা আমাদের সততা দিয়ে সব কাজ বাস্তবায়ন করে যাবো।’ আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘অষ্টম-পঞ্চম বার্ষিক পরিকল্পনা (জুলাই ২০২০-জুন ২০২৫)’ দলিল অবহিতকরণ সভায় মন্ত্রী এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা আশা করবো, আমাদের আস্থা আছে যে, তারা (কর্মকর্তা) তাদের অভিজ্ঞতা দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করবেন। আমাদের এখানে চার-পাঁচজন সদস্য (পরিকল্পনা কমিশন) আছেন, তারা প্রকল্পগুলো বাস্তবায়ন করবেন। তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছর পর যে ডকুমেন্টটা প্রকাশ করা হবে, তা মানুষের কল্যাণে আসবে।’

পদ্মা সেতু প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু যারা অনুধাবন করবেন না, তারা পিছিয়ে পড়বেন। পদ্মা সেতু এখন তরুণ প্রজন্মের স্বপ্নের প্রকল্প। আমি নিজেও দেখেছি তরুণরা নিজে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যায়।’

এ সময় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য(সিনিয়র সচিব) শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম, মামুন আল রশীদ উপস্থিত ছিলেন।

Related Articles

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে...

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব...

খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনী

সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব...