Home আন্তর্জাতিক নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৭

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৭

Share

নাইজেরিয়ার আবুজা বিমানবন্দরের কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটিতে থাকা সাতজনই মারা গেছেন। আজ রবিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইবিকুনলে ডারামোলে প্লেনটিতে থাকা সাতজনের মৃত্যুর বিষয়টি এক বিবৃতে নিশ্চিত করেন। বিমানটি নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে ১১০ কিলোমিটার দূরের মিননা শহরে যাচ্ছিল। বিধ্বস্ত হওয়ার আগে ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে জানিয়ে আবুজা বিমানবন্দরে ফিরছিল। বিমানবন্দরের কাছাকাছি এসেই এটি দুর্ঘটনায় পড়ে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, দমকল ও অ্যাম্বুলেন্স দাঁড়ানোই ছিল। পোড়া কেমিক্যালের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছিল কিন্তু কোনো আগুন বা ধোঁয়া দেখা যায়নি।

সূত্র: রয়টার্স, আলজাজিরা।

Related Articles

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

এবার হরমুজ প্রণালিতে ২ জাহাজ জব্দ করল আইআরজিসি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে দুটি জাহাজ...

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার খবরে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম।...

হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন খতিয়ে দেখতে দেখছে ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে অবশেষে মুখ...