Home Uncategorized ‘এক মাসের মধ্যে চালের বাজার স্বাভাবিক হবে’

‘এক মাসের মধ্যে চালের বাজার স্বাভাবিক হবে’

Share

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চালের যে সমস্যা চলছে, তা থাকবে না। এটা সহনীয় হবে। আগামী এপ্রিল মাসের প্রথম দিকে বোরো ধান উঠে যাবে। এর মধ্যে আমরা ১০ লাখ টন খাদ্য আমদানির উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে প্রায় সাড়ে তিন লাখ টন খাদ্য এসেছে। আশা করছি, এক মাসের মধ্যে চালের বাজার স্বাভাবিক হবে। রবিবার দুপুরে রংপুর জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী ভোজ্যতেল প্রসঙ্গে বলেন, ভোজ্য তেলের দাম যা নির্ধারণ করা হয়েছে তা বাজারে সঠিক দামে বিক্রি করতে হবে। আসন্ন রমজান মাসে তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে কেউ কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভেজাল রিরোধী অভিযান জোরদার করা হবে।

টিপু মুনশি আরো বলেন, ঐতিহ্যবাহি জেলা পরিষদে ভাষা শহিদ দিবসে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনের মধ্য দিয়ে আগামী প্রজন্ম জাতিরজনকের জীবন আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপস্থাপন করতে পারবে। বর্তমান যুব সমাজকে ভুল ব্যখ্যা দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশবিরোধী সকল ষড়যন্ত্র থেকে বিরত থাতে হবে।

জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ছাফিয়া খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল ইসলাম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।

Related Articles

রংপুর বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আতিকুর রহমান রুমন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া শুধু একজন জনপ্রিয় রাজনীতিকই নন, তিনি...

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে...

বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন ফখরুল

চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির মহাসচিব...

খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনী

সাধারণ একজন গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব...