Home Uncategorized বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুগভীর করতে চান প্রেসিডেন্ট বাইডেন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুগভীর করতে চান প্রেসিডেন্ট বাইডেন

Share

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক আরও সুগভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণকালে জো বাইডেন এ আশাবাদ ব্যক্ত করেন।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন গত ১৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত আনুষ্ঠানিক গ্রহণপত্রে নতুন রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুগভীর করতে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলামের পরিচয়পত্র প্রদানের প্রথাগত আনুষ্ঠানিক আয়োজন করেনি যুক্তরাষ্ট্র সরকার। পরিচয়পত্র গ্রহণের বিষয়টি ‘পেপার-বেইজড’ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়।

Related Articles

সর্বোচ্চ ভোটে সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল তুষার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন...

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার...

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা পৌঁছাতে পারে ১ লাখে

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে,...

রাজশাহী পলিটেকনিকে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্কিলস এন্ড ইনোভেশন...