Home খেলাধুলা যে কারণে সাকিবের ‘বদলি’ মোসাদ্দেক

যে কারণে সাকিবের ‘বদলি’ মোসাদ্দেক

Share

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের তিনটি ওডিআই এবং তিনটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচের জন্য ২০ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

সবশেষ উইন্ডিজের বিপক্ষে ওয়ান সিরিজে জয়ী দল থেকে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন মোসাদ্দেকের ফেরা। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ‘বদলি’ হিসেবে মোসাদ্দেককে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।

মোসাদ্দেকের অন্তর্ভূক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে বলেছেন, তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি নিয়েছে সাকিব। নিউজিল্যান্ড সফরে সে যাচ্ছে না। তার জায়গায় আরেক অলরাউন্ডার মোসাদ্দেককেই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে নির্বাচকদের। আসলে সাকিবের বিকল্প তো হয় না। ওর মতো বা ওর অভাব পূরণ করার মতো কেউ নেই আমাদের। আমাদের মনে হয়েছে সাকিবের ভূমিকা যতটা সম্ভব পালন করতে পারবে মোসাদ্দেক।

নান্নু আরও বলেন, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলেছে মোসাদ্দেক। ব্যাটিং খুব ভালো না করলেও বোলিং ভালো করেছে সেখানে। এরপর আবুধাবি টি-টোয়েন্টিতে খেলেছে সে। আরেকটা ব্যাপার হলো ওর অভিজ্ঞতা। নিউজিল্যান্ডে নতুন কারও জন্য গিয়ে খেলা কঠিন। তার সেখানে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেজন্য তাকেই উপযুক্ত মনে করেছে নির্বাচকরা।

মোসাদ্দেকের টি-টোয়েন্টি ক্যারিয়ার অতো সমৃদ্ধ না হলেও ওয়ানডেতে ভালো পারফরম্যান্স রয়েছে। সীমিত পরিসরের এই ফরম্যাটে ৩৫টি ম্যাচ খেলে এখন পর্যন্ত ৫৪৯ রান করেছেন। এর মধ্যে দুটি অর্ধশতক রয়েছে।

Related Articles

ইনজুরিতে মৌসুম শেষ বার্সা তারকা ইয়ামালের

স্প্যানিশ ওয়ান্ডার কিড লামিন ইয়ামালকে নিয়ে স্বস্তির খবরের পাশাপাশি বড় ধাক্কাও খেল...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচ জিতলেও...

নাহিদ ঝড়ে দুইশর আগেই থামল নিউজিল্যান্ড

নাহিদের গতির কাছে হার মেনেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। তার ৫ শিকারে দুইশ রানের...