Home বিনোদন শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

Share

বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশে সংস্কৃতিচর্চার একটি জাতীয় প্রতিষ্ঠান। সংস্কৃতির গৌরবময় বিকাশকে অব্যাহত রাখতে ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১৯ ও আগামীকাল ২০ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা এবং একাডেমির সকল বিভাগ ও শাখার কার্যক্রমের সপ্তাহব্যাপী প্রদর্শনী।

আজ সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বিকাল ৪টায় উদ্বোধন করা হবে ১৯-২৮ ফেব্রুয়ারি একাডেমির সকল বিভাগ ও শাখার কার্যক্রমের সপ্তাহব্যাপী প্রদর্শনী। এ প্রদর্শনী হবে জাতীয় চিত্রশালা ভবনের ২ ও ৩ নং গ্যালারিতে। এ ছাড়াসন্ধ্যা ৬টায় রয়েছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো. বদরুল আরেফীন এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির সচিব মো. নওসাদ হোসেন।

আগামীকালের অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টায় নন্দনমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Related Articles

স্বাধীনতা পুরস্কার যাদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর রাষ্ট্রের...

তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে মারধরের অভিযোগ

দৃশ্য ধারণের আড়ালে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গত...

স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী

ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভী-এর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।...