Home আজকের জেলা পরিক্রমা ৩ দিনের ছুটি ঘিরে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

৩ দিনের ছুটি ঘিরে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

Share

সাপ্তাহিক ও ২১ ফেব্রুয়ারির তিনদিনের ছুটি ঘিরে দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের ঢল দেখা দিয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে ঘাটে এই পরিস্থিতি লক্ষ করা যায়।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ঘরমুখো মানুষ শিমুলিয়া ঘাটে উপস্থিত হয়ে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মায় পাড়ি দিচ্ছে। এদিকে বাড়তি যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষকে।

কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বর্তমানে ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় হাজার-হাজার যাত্রীর পাশাপাশি আটশতাধিক যানবাহন অবস্থান করছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহমেদ বলেন, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর হতে মানুষের ভিড় বাড়তে শুরু করে। শুক্রবার সকালে অত্যাধিক মানুষ শিমুলিয়া ঘাটে উপস্থিত হয়।

তিনি আরও বলেন, নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে তিনটি রোরো, দুইটি কে টাইপ, তিনটি মিডিয়াম ও পাঁচটি ডাম্পসহ মোট ১৩টি ফেরি চালু রয়েছে। পর্যায়ক্রমে এসব ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, যাত্রী পারাপারে ৮৭টি লঞ্চ ও আড়াইশতাধিক স্পিডবোট নদীতে চলছে।

Related Articles

বগুড়ায় অপহরণ করে চাঁদাবাজির অভিযোগে রাজশাহী ডিবির ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন...

জ্বলছে সুন্দরবন পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত

সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার তেইশের ছিলা নামক স্থানে...

পিরোজপুরে হামলা ও ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২

পিরোজপুরে নির্মাণাধীন মডেল মসজিদে হামলা, ভাংচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয় নাগরিক...

সুন্দরবনের কলমতেজী এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। আজ...