Home বিনোদন হলিউডের সিনেমায় যে চরিত্রে অভিনয় করবেন ধানুশ

হলিউডের সিনেমায় যে চরিত্রে অভিনয় করবেন ধানুশ

Share

কয়েক সপ্তাহ আগেই ঘোষণা আসে রুসো ব্রাদার্সের একটি প্রজেক্টে হলিউডে নাম লেখাচ্ছেন কন্নড় সুপারস্টার ধানুশ। ‘দ্য গ্রে ম্যান’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন ক্রিস ইভানস এবং রায়ান গসলিং। লেখক মার্ক গ্রিনির ‘দ্য গ্রে ম্যান’ নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিনেমাটি। এখানে ধানুশকে দেখা যাবে ‘গ্রে ম্যান’ চরিত্রে।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিনেমাটির বেশ কিছু দিক তুলে ধরেন গ্রিনি। সেইসঙ্গে ধানুশ ও তার চরিত্র নিয়েও কথা বলেছেন তিনি।

গ্রিনি বলেন, ‘সিনেমাতে ভারতীয় অভিনেতা ধানুশের অভিনয়ের ব্যাপারে আমি খুবই উচ্ছ্বসিত।যদিও তার সঙ্গে আমার তেমন কোনো পরিচয় নেই। তবে আশা করছি পরিচয়ের পর খুব দারুণ বন্ধুত্ব হবে তার সঙ্গে।

আমি মনে করি তিনি সিনেমাটিতে কিল টিমের অন্যতম একজন প্রধান নির্দেশক হিসেবে অভিনয় করবেন।’

ধানুশের সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্ট নিয়ে গ্রিনি জানান, ‘আমার টুইটারে সম্ভবত ৬০০০ ফলোয়ার আছে। আমি জানি এটা তেমন বড় কিছু না। কিন্তু আমি অবাক হয়েছি ৯.৭ মিলিয়ন ফলোয়ার থাকা ধানুশ আমাকে অনেক আগে থেকেই ফলো করেন এটা জেনে।

‘গ্রে ম্যান’ হতে যাওয়া এই ভারতীয়কে আমার পক্ষ থেকে শুভকামনা’- এভাবেই ধানুশকে হলিউডে স্বাগত জানান গ্রিনি।

Related Articles

স্বাধীনতা পুরস্কার যাদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর রাষ্ট্রের...

তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে মারধরের অভিযোগ

দৃশ্য ধারণের আড়ালে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গত...

স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী

ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভী-এর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।...