Home আইন-আদালত কুমিল্লায় স্টুডিও ব্যবসায়ীকে হত্যায় একমাত্র আসামির ফাঁসি

কুমিল্লায় স্টুডিও ব্যবসায়ীকে হত্যায় একমাত্র আসামির ফাঁসি

Share

কুমিল্লায় ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে নারায়ন চন্দ্র পাল নামের এক স্টুডিও ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ফিরোজ সরকার নামের এক আসামিকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক নাছরিন জাহান এ দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফিরোজ দেবিদ্বার উপজেলার বাউরা গ্রামের মৃত শব্দর আলী সরকারের ছেলে। নিহত নারায়ন চন্দ্র পাল একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত সুরেশ চন্দ্র পালের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নূরুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, ফিরোজ সরকারের সঙ্গে নারায়ন চন্দ্র পালের ব্যবসা-সংক্রান্ত বিরোধ ছিল। উপজেলার মোহনপুর বাজারে নারায়ন চন্দ্র পালের সুমা ডিজিটাল স্টুডিও নামে একটি স্টুডিও আছে। ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর রাতে স্টুডিওর ভেতরে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে খুন করেন ফিরোজ সরকার। পরদিন খবর পেয়ে সকালে থানা পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই দুলাল চন্দ্র পাল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) রোকেয়া খান ২০১৪ সালের ১০ নভেম্বর আদালতে ফিরোজ সরকারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম জানান, মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার একমাত্র আসামি ফিরোজ সরকারকে ফাঁসির রায় দিয়েছেন আদালত।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জয়দেব চন্দ্র সাহা ও অ্যাডভোকেট মো. ইলিয়াছ মিন্টু।

Related Articles

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় সোহেল রানার ও স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায়...

রামিসা হত্যায় দুজনের নামে আদালতে চার্জশিট

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যা মামলায় সোহেল রানা...

পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব-তার স্ত্রী ও ভাই-ভাবির দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী...

জুলাইয়ের হত্যা মামলায় অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন

জুলাই আন্দোলনে ভারগো গার্মেন্টস কোম্পানির ‘এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ মো. সোহান শাহ হত্যার...