Home বিনোদন আবারও বিয়ে করছেন দিয়া মির্জা, থাকবেন না বলিউডের কেউ!

আবারও বিয়ে করছেন দিয়া মির্জা, থাকবেন না বলিউডের কেউ!

Share

তাকে বলা হয় বলিউডের নতুন ঐশ্বরিয়া। দেখতে অনেকটাই অ্যাশের মতো তিনি। হাসলে গালে টোল পড়ে। চোখগুলোও সাগরপাড়েরর মেয়েদের মতো নীলাভ। রুপ আর গুণের রোশনাই ছড়িয়ে বি টাউনে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী দিয়া মির্জা।

কিন্তু খুব একটা সুবচিার করতে পারেননি নিজের মেধার। ক্যারিয়ারে সাফল্যের ফুল তেমন করে না ফুটলেও বিয়ের ফুল বেশ ঘটা করেই ফুটিয়েছিলেন।

‘লাভ ব্রেক আপ জিন্দেগি’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচালক ও ব্যবসায়ী সাহিল সাঙ্গার সাথে ঘনিষ্ঠতা বেড়ে যায়। সেই ঘনিষ্ঠতাকেই স্বীকৃতি দিতেই তারা বিয়ে করেছিলেন। কিন্তু সেই সংসার টিকিয়ে রাখতে পারেননি তারা। ২০১৯ সালে বিচ্ছেদ হয়ে গেছে তাদের।

এবার শোনা যাচ্ছে, দ্বিতীয় বিয়ে করতে চলেছেন এ নায়িকা। মুম্বাইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৫ ফেব্রুয়ারি একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী। পাত্র মুম্বাইয়ের উদ্যোগপতি বৈভব রেখি।

আরও জানা গেছে, বলিউডের কেউ উপস্থিত থাকবেন না দিয়ার বিয়েতে।

শুধুমাত্র আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবদের নিয়ে রীতিনীতি মেনে সম্পন্ন হবে অনুষ্ঠান। এ বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি দিয়া। তবে দ্বিতীয় বিয়ের গুঞ্জনকে উড়িয়েও দেননি অভিনেত্রী।

আপাতত দিয়া ব্যস্ত তেলুগু ছবি ‘ওয়াইল্ড ডগ’-এর শুটিং নিয়ে। গত বছর তাপসী পান্নুর ‘থাপ্পড়’ ছবিতেও দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে।

Related Articles

স্বাধীনতা পুরস্কার যাদের উৎসর্গ করলেন হানিফ সংকেত

দেশের শিল্প ও সংস্কৃতিতে অসামান্য ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর রাষ্ট্রের...

তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে মারধরের অভিযোগ

দৃশ্য ধারণের আড়ালে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী...

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফজলুর রহমান বাবু

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন দেশের জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। গত...

স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী

ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভী-এর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।...