Home আন্তর্জাতিক তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কম্পন দিল্লিতেও

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কম্পন দিল্লিতেও

Share

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাজিকিস্তান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৩। এই ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠেছে ভারতের দিল্লিও। শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে দেশটির উত্তরাঞ্চলেও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১০টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানে।

এর আগে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাত দিয়ে এনডিটিভির খবরে জানানো হয়, ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। এর পরপরই সংবাদমাধ্যমটির খবরে জানানো হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল তাজিকিস্তানে।

ওই ভূমিকম্পের প্রভাবে দিল্লি ও আশপাশের এলাকায়ও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন। এ সময় অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে সড়কে বেরিয়ে আসেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে বলেছেন, ‘দিল্লিতে ভূকম্পন অনুভূত হয়েছে। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’

Related Articles

একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব : দীনেশ ত্রিবেদী

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ। তাহলে আমরা মিলেমিশে কাজ করব।...

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

বিপুল সম্পদের মালিক হয়ে এবার ইলন মাস্ক পরিচিতি পেয়েছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার...

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি এখন ২৪ বিলিয়ন ডলারের জব্দকৃত ইরানি...

শত্রুরা ইরানের জনগণের মনোবল ভাঙার চেষ্টা করছে : মোজতবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক চিঠিতে বলেছেন, যুদ্ধে ব্যর্থ হওয়ার পর...