Home জাতীয় অতিরিক্ত লেনদেনের কারণে গোপালগঞ্জে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ: বাংলাদেশ ব্যাংক

অতিরিক্ত লেনদেনের কারণে গোপালগঞ্জে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ: বাংলাদেশ ব্যাংক

Share
গোপালগঞ্জে কতটি অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা চাওয়া হয়নি এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকেও কোনো তথ্য দেওয়া হয়নি।

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অতিরিক্ত লেনদেনের কারণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করেছে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। অ্যাকাউন্টের লেনদেন বন্ধের এ সিদ্ধান্ত এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেরাই নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

 তিনি বলেন, ব্যাংক ও এমএফএস—উভয় ক্ষেত্রেই ই-কেওয়াইসি এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করতে হয়। অ্যাকাউন্টের লেনদেন বন্ধের বিষয়টি এমএফএস প্রতিষ্ঠানগুলো থেকেই করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে এমএফএস লেনদেন বন্ধ থাকার অভিযোগ ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে আরিফ হোসেন খান বলেন, অভিযোগটি কে করেছে, সেটিও আগে জানা প্রয়োজন। সব অভিযোগকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জে কতটি অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা চাওয়া হয়নি এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকেও কোনো তথ্য দেওয়া হয়নি।

তবে রোববারের মধ্যে এ বিষয়ে কোনো তথ্য বা পরিকল্পনা পাওয়া গেলে তা পর্যালোচনা করা যেতে পারে বলে জানান তিনি।

তিনি বলেন, এটা শুধু গোপালগঞ্জে নয়, দেশের অন্য যেকোনো জায়গায় এমন সন্দেহজনক লেনদেন ডিটেক্ট (শনাক্ত) করতে পারলে এমএফএস প্রতিষ্ঠান তাদের আইন মোতাবেক তা বন্ধ করে দিতে পারে।

সুত্রঃ টিবিস

Related Articles

নব্বইয়ের স্বৈরাচাররাই ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল: রিজভী

দেশে গণতন্ত্রের ধারাবাহিক সংকটের জন্য অতীতের স্বৈরশাসকদের দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...

‘নতুন মেসি’র জন্য রিয়াল মাদ্রিদকে টেক্কা দিতে চায় ইংলিশ জায়ান্ট

২০২৭ সালের দলবদল ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় আছে কোমোর আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো...

পুতিনের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বকে হিটলারের সঙ্গে তুলনা করলেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...

‘অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ’

বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও...