Home আন্তর্জাতিক ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঙ্কার পশ্চিমবঙ্গের মন্ত্রীর

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঙ্কার পশ্চিমবঙ্গের মন্ত্রীর

Share

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখল’ করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের হত্যার অভিযোগ তুলে তিনি বলেছেন, এর প্রতিশোধ নেওয়া হবে। দুই দেশের টানাপোড়েনের মধ্যে তার এমন বক্তব্যে নতুন করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। অর্জুন সিং বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না। যেভাবে সেখানে হিন্দু নিধন করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে।’

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস ও টিভি৯ বাংলার প্রতিবেদনে তার এই বক্তব্য উঠে এসেছে। তবে বাংলাদেশ দখলের বিষয়ে তিনি কী ধরনের পদক্ষেপের কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।

এদিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সোমবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গের অন্তত দুই কোটি মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশে বসবাস করেন। ত্রিপুরা, মেঘালয়সহ সীমান্তবর্তী অন্যান্য রাজ্যের মানুষেরও বাংলাদেশে আত্মীয় রয়েছেন। ফলে সেখানে যা হচ্ছে তা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ উদ্বিগ্ন। বিষয়টি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নজরে আনার কথা জানান তিনি।

Related Articles

যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি

ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা, আলোচনায় ১৪ প্রকল্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।...

ছিনতাইয়ের ঘটনায় মামলা করে ফেরার পথে আবারও ছিনতাইয়ের শিকার সাংবাদিক

রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করার পর আবারও ছিনতাই ও হামলার শিকার...

‘হাসিনার দেশে ফেরা নিয়ে গণমাধ্যমের শিরোনামগুলো বিভ্রান্তিকর’

ভারতে অবস্থানরত শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে বার্তা সংস্থা...