Home জাতীয় ভারতের সিকিমে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

ভারতের সিকিমে ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

Share

ভারতের সিকিমের মাঙ্গান এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। এমনকি রাজধানী ঢাকায়ও কম্পন টের পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিট ৪২ সেকেন্ডে এ ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশের কিছু স্থানে কম্পন অনুভূত হওয়ার তথ্য জানিয়ে বিএমডির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, রংপুরসহ আশপাশের অঞ্চলে সকালে ভূমিকম্প অনুভূত হয়। আমাদের সিস্টেমেও ঢাকায় এর চিত্র পাওয়া গেছে।

বাংলাদেশ-ভারত ছাড়াও ভূমিকম্পে নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।

এদিকে, ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঢাকা থেকে ৫১৬ কিলোমিটার উত্তর-উত্তরে সকাল ৭টা ৩২ মিনিটে মাঝারি মাত্রার (৫ দশমিক ৩ রিখটার স্কেল) ভূমিকম্প হয়েছে।

 

Related Articles

খাদ্যে ভেজাল ও নকল রোধে কঠোর শাস্তির প্রস্তাব

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে অভিযোগের...

জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ খুন: চিফ প্রসিকিউটর

একজন মানুষের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ। সাক্ষীদের বর্ণনায় উঠে এসেছে,...

ভিনিসিউসের কাছে মেসি-রোনালদোর মতো ধারাবাহিকতা প্রত্যাশা করেন না কোর্তোয়া

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ধারাবাহিকভাবে সর্বোচ্চ...

টানা বৃষ্টিতে শরীয়তপুরে পচছে পেঁয়াজ-রসুন, ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত

নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।...