Home খেলাধুলা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি!

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি!

Share

আর্জেন্টিনার জাতীয় দল থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছেন লিওনেল মেসি। কিন্তু তার নাম, ছবি ও ভিডিও ফুটেজ ব্যবহার করে বেশ ভালোই আয় করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই পথ বন্ধ করতে এবার আইনি নোটিশ পাঠাতে যাচ্ছেন এলএমটেন।

মেসির সম্মতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে যেন আর্জেন্টাইন ফুটবল সংস্থা তার নাম, ছবি ও ভিডিও ফুটেজ ব্যবহার না করে, সেই দাবি জানিয়ে তার আইনজীবীরা এএফএ সদর দপ্তরে একটি আনুষ্ঠানি লিগ্যাল নোটিশ পাঠাতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া সংবাদপত্র মার্কা।

প্রতিবেদন বলছে, মেসির এই সিদ্ধান্ত এএফএ-কে ঘিরে আর্থিক বিতর্ক এবং ফুটবল সংস্থার সঙ্গে সাবেক অধিনায়কের বাণিজ্যিক অংশীদারের সঙ্গে মতবিরোধ সম্পর্কিত। আটবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন ফুটবলের নেতৃত্বের সঙ্গে তার ব্যক্তিগত ভাবমূর্তি যুক্ত করতে চাচ্ছেন না বলে জানা গেছে। এছাড়া এই পরিস্থিতি আন্তর্জাতিক স্পন্সরদের সঙ্গে তার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও শঙ্কা আছে।

মেসির এই অসন্তুষ্টির কারণ এএফএ একটি আর্জেন্টাইন বিয়ার ব্র্যান্ডকে তাদের বোতলে মেসির ছবি ব্যবহার করার অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি থাকার কারণে বিদ্যমান বাণিজ্যিক দায়বদ্ধতাগুলোর সঙ্গে একটি সংঘাত তৈরি করতে পারে।

Related Articles

সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারির

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ...

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার...

স্পেনে আবারও রেল ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার দাবিতে স্পেনে আবারও দেশজুড়ে রেল ধর্মঘট শুরু হয়েছে।...

প্রতিটি জেলায় আধুনিক মন্দির নির্মাণের পরিকল্পনা সরকারের: ধর্মমন্ত্রী।

সনাতন ধর্মাবলম্বীদের জন্য দেশের প্রতিটি জেলায় একটি করে আধুনিক বা মডেল মন্দির...