জনতার দলের মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) প্রখ্যাত হৃদ্রোগ বিশেষজ্ঞ ও কার্ডিয়াক সার্জন ডা. লুৎফর রহমানের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়।
আযম খানের দ্রুত সুস্থতা কামনায় পরিবারের সদস্য ও দলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি দলের সব পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের হাসপাতালে অপ্রয়োজনীয় ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া নিজ নিজ অবস্থান থেকে তাঁর সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্য ও দলীয় নেতারা।