Home প্রচ্ছদ মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Share

আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জনগণ তাদেরকে আর এই দেশে রাজনীতি করতে দেবে না। পলাতক ফ্যাসিস্টের প্রত্যাবর্তন এ দেশে হবে না।

পোশাকশিল্পে অস্থিরতার পেছনে পলাতক ফ্যাসিস্ট অপশক্তি সম্পৃক্ত রয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে গোষ্ঠীটি অপচেষ্টা চালাচ্ছে। তবে এ দেশের মানুষ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ভবিষ্যতে আর রাজনীতি করতে দেবে না৷ আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করার কোনো অধিকার রাখে না।’

শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের পূর্বে ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘অনেকেই ফ্যাসিস্টদের এ দেশে পুনর্বাসন করতে চায়, প্রত্যাবর্তনের ক্ষেত্র তৈরি করছে। তাদেরও এ দেশের মানুষ ভালোভাবে চিনে। তাদের এ অপচেষ্টা জনগণ ও সরকার রুখে দেবে ইনশাআল্লাহ।’

সালাউদ্দিন আহমেদ বলেন, ‘এ দেশে অনেকেই ইসলামের নামে রাজনীতি করে। অথচ তাদের মধ্যে ইসলামের প্রকৃত কোনো আদর্শ ও অনুশাসন নেই। এমনকি, তাদের দলীয় লোগোতেও ইসলাম ধারণ করে না। তারা কখনোই বলেনি কোরআন, সুন্নাহ আর ইসলামি শরিয়াহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। কিন্তু বিএনপি সরকার ঘোষণা করছে, আমরা সংবিধানে সংযোজন করে বিসমিল্লাহ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা পুনরায় ফিরিয়ে আনব৷’

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি ইসলামের মূল্যবোধে বিশ্বাসী এবং আজীবন ইসলাম, ঈমানের খেদমত করে যাচ্ছে।

গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শাপলা চত্বর গণহত্যায় কত আলেম-ওলামা শহীদ হয়েছেন তা আমরা জানি না। অনেকের লাশ পাওয়া যায়নি, অনেকের কবরও আমরা চিনি না। তবে বর্বরোচিত এ গণহত্যার বিচার এ দেশের মাটিতে হবে। চব্বিশের জুলাই গণহত্যার বিচারও করা হবে ইনশাআল্লাহ।

সম্মেলনে মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি, সরোয়ার আলমগীর এমপি, হুমাম কাদের চৌধুরী এমপি, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মাসুদ আলমসহ অনেকে।

Related Articles

বাংলাদেশের পেসারদের ইতিহাসে নতুন রেকর্ড হাসান মাহমুদের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশের পেসারদের...

ইরানে আরও ধ্বংসযজ্ঞের হুমকি ট্রাম্পের

ইরানে যুদ্ধের পরিধি আরও বাড়ানো হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত...

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আলোচিত বোটক্লাব ভাঙচুর, ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা ও...

গাজীপুরে জাহাঙ্গীর, মিরপুরে কচির অর্থায়নে চলছে তাণ্ডব: রাশেদ খাঁন

গাজীপুর, মিরপুর, আশুলিয়া ও সাভারে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলেছেন...