Home আন্তর্জাতিক রাহুল গান্ধী কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না : অমিত শাহ

রাহুল গান্ধী কোনো দিন প্রধানমন্ত্রী হতে পারবেন না : অমিত শাহ

Share
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কখনোই প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার (২ নভেম্বর) হায়দরাবাদে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরোধিতা করায় কংগ্রেসের সমালোচনা করেন তিনি।
এসময় অমিত শাহ অভিযোগ করে বলেন, অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক রক্ষা করতেই কংগ্রেস এসআইআরের বিরোধিতা করছে।
সমাবেশে অমিত শাহ প্রশ্ন তোলেন, ভোটার তালিকা সংশোধনের কারণেই যদি কংগ্রেস নির্বাচনে পরাজিত হয়ে থাকে, তাহলে যেসব রাজ্যে দলটি ক্ষমতায় নেই, সেখানেও কেন তারা সরকার গঠন করতে পারেনি?
তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও তাদের সহযোগীরা এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে চায়, কারণ অনুপ্রবেশকারীরা তাদের ভোটব্যাংক। ভুয়া ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করছে দলটি। ভোটার তালিকা থেকে অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্যোগ ঠেকাতেই কংগ্রেস এমন অবস্থান নিয়েছে বলেও দাবি করেন তিনি।
রাহুল গান্ধীর ভোটার তালিকা থেকে ১৩ কোটি বাদ পড়ার দাবির জবাবে অমিত শাহ বলেন, এ তথ্য সঠিক নয়। তার দাবি, বাদ পড়া ১৩ কোটি নামের মধ্যে প্রায় ৬ কোটি ২৫ লাখ ব্যক্তি অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। প্রায় ২ কোটি ৮০ লাখ থেকে ৩ কোটি মানুষ মারা গেছেন।
অমিত শাহ বলেন, যারা অন্য জায়গায় চলে গেছেন, তাদের কি দুটি জায়গায় ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত? যারা মারা গেছেন, তাদের নাম কি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত নয়? রাহুল গান্ধী, এই মানুষগুলো যখন আর বেঁচে নেই, তখন তাদের হয়ে ভোট দিতে আসবেন কারা?’
এ ছাড়া তেলেঙ্গানার কংগ্রেস সরকারকেও আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার অভিযোগ, রাজ্যটিকে দিল্লির ক্ষমতাকেন্দ্রের জন্য ‘এটিএমে’ পরিণত করেছে কংগ্রেস সরকার।
এ সময় কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকারের আমলে ১২ লাখ কোটি রুপির দুর্নীতি হয়েছিল বলেও অভিযোগ করেন অমিত শাহ।
Related Articles

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে। দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার...

যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের: প্রধানমন্ত্রী

যুবসমাজকে দেশের উন্নয়ন, উদ্ভাবন ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ...

বিশ্বের সর্বকনিষ্ঠ স্কুলপ্রধান হওয়ার স্বীকৃতির অপেক্ষায় ঢাকার ওয়াকার আহমেদ

মাত্র ২১ বছর ১০ মাস বয়সে স্কুলের অধ্যক্ষের দায়িত্ব নিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ...