Home প্রচ্ছদ মাদ্রাসার ছাত্রদের ঠোঁটে সিগারেট দেখবেন না: জামায়াত আমির

মাদ্রাসার ছাত্রদের ঠোঁটে সিগারেট দেখবেন না: জামায়াত আমির

Share

মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে এমন অভিযোগ কেউ করতে পারবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মাদ্রাসার ছাত্রদের ঠোঁটে সিগারেট দেখবেন না।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেছেন, ‘মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। ইয়াবা, গাঁজা এগুলা সেবন করে কেউ বলতে পারবে না। এমনকি খুব এক্সেপশনাল ছাড়া মাদ্রাসার কোনো ছাত্রের ঠোঁটে আপনি সিগারেটও দেখবেন না।’

এ ছাড়া দেশবাসীর উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সরব থাকবে।’

এদিকে দেশের কওমি শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও এ সময় অভিযোগ করেন জামায়াত আমির।

Related Articles

‘উন্নয়নের রাজনীতির সূচনা করেছিলেন জিয়াউর রহমান’

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,...

ভেনিসের মঞ্চে বাংলাদেশের সিনেমার নতুন ইতিহাস

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরে এবার...

অবসর নিলেও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি

আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তবে জাতীয়...

আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী

রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার...