Home প্রচ্ছদ পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

Share

তারকা মানেই আলো-ঝলমলে জীবন। কিন্তু সেই আলোর আড়ালে থাকা গল্পগুলো কতটা অজানা? সম্পর্ক, জীবনযাপন, ক্যারিয়ার, গুঞ্জন কিংবা ভবিষ্যতের ভাবনা-সবকিছু নিয়েই এবার তারকাদের মুখোমুখি হবে আগামীর সময়ের নতুন সেলিব্রেটি টক শো ‘স্টার স্টোরিজ’। আজ (বৃহস্পতিবার) রাত ৮টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব।

প্রথম পর্বের অতিথি জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় বাঁধন কথা বলেছেন শোবিজের কাজ থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা জানা-অজানা অধ্যায় নিয়ে। আড্ডায় উঠে এসেছে সম্পর্ক, ভালোবাসা, বিয়ে, গুঞ্জন এবং জীবনের নানা অভিজ্ঞতার কথাও।

আলাপচারিতায় বাঁধন অকপটে জানান, তিনি পুরুষকে ভালোবাসেন, তবে পুরুষের তুলনায় নারী হেটার্সই বেশি তাঁর। শুধু তাই নয়, আবারও বিয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে মজার ছলে বাঁধনের আক্ষেপ, ইচ্ছে থাকলেও পাত্রই মিলছে না!

এখানেই শেষ নয়। ছাত্র-জনতার আন্দোলন, রাজনীতি ও সমসাময়িক নানা বিষয় নিয়েও নিজের দর্শন ও ভাবনা তুলে ধরেছেন এই অভিনেত্রী। পাশাপাশি থাকছে ফান অ্যান্ড গেম এবং ব্যতিক্রমী র‌্যাপিড ফায়ার, যেখানে বাঁধনের আরও ব্যক্তিগত ও মজার কিছু উত্তর সামনে আসবে।

‘স্টার স্টোরিজ’-এর প্রযোজক নাবিলা মারজুক, স্টুডিও ইনচার্জ লিটু হাসান। অনুষ্ঠানটি দেখা যাবে আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। তারকার জীবনের গল্পে নতুন মাত্রা যোগ করা এই আড্ডা দর্শকের আগ্রহ কতটা ধরে রাখতে পারে, সেটিই এখন দেখার।

Related Articles

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...

বিজয়া দশমী উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে দেশের সকল সনাতন ধর্মাবলম্বীসহ সব নাগরিককে...

রণবীরকে ছাড়াই দুর্গাপূজায় আলিয়া, সঙ্গী ছিলেন কে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ ছড়িয়ে পড়েছে ভারতজুড়ে। পশ্চিমবঙ্গের...

বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ছেলেদের ও মেয়েদের ফুটবল, অবকাঠামো, প্রশিক্ষণকেন্দ্র এবং স্কুলভিত্তিক বিভিন্ন...