Home প্রচ্ছদ ‘তুমি একা নও’ বিধ্বস্ত নেপালের পাশে ত্রাণসামগ্রী নিয়ে সোনু সুদ

‘তুমি একা নও’ বিধ্বস্ত নেপালের পাশে ত্রাণসামগ্রী নিয়ে সোনু সুদ

Share

বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। বিপদে এর আগেও মানুষের পাশে দাঁড়িয়েছেন, এবার বিধ্বস্ত নেপালের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই অভিনেতা। পার্শ্ববর্তী দেশ নেপালের এই দুর্দিনে ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছেন তিনি। নিজের চ্যারিটি ফাউন্ডেশনের টিমকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন কাঠমান্ডুতে।

গত ২৬ আগস্ট নেপালে এই ভয়াবহ বিপর্যয় নেমে আসে। সেদিন এক্স পোস্টে সোনু সুদ লিখেছিলেন, নেপাল, তুমি একা নও। খাবার, আশ্রয় এবং তোমাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করার শক্তি নিয়ে আমরা আসছি।

সোনু সুদ জানিয়েছেন, তার ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’ ভারত থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে নেপালে পৌঁছেছে। আগামী দিনগুলোতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার পরিকল্পনা রয়েছে। সোনু বলেন, ‘আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে এসেছি। ভারত থেকে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি। যাদের প্রয়োজন, তাদের পাশে থাকাই আমাদের লক্ষ্য। তাদের জীবন আবার স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করব।’

ত্রাণের মধ্যে রয়েছে কম্বল ও খাবারসামগ্রী। পাশাপাশি সেখানের মানুষের আর কী কী প্রয়োজন, জানার চেষ্টা করছে তার চ্যারিটি ফাউন্ডেশন। সোনু সুদ বলেন, ‘আমার মনে হয়, নিজের জায়গা থেকে সাহায্য করা সবার দায়িত্ব। আমরা প্রচুর কম্বল ও খাদ্যসামগ্রী নিয়ে এসেছি। এখনো তাদের কাছে জানতে চাইছি, আর কী কী প্রয়োজন। প্রয়োজন অনুযায়ী ভারত থেকে সেগুলো পাঠানোর চেষ্টা করছি। ভারত থেকে নেপালে ত্রাণ পাঠানো সব সময়েই কিছুটা কঠিন, এর জন্য অনেক মানুষের সাহায্য প্রয়োজন।’

অভিনেতা সোনু সুদ এর আগে করোনার সময় যখন গোটা দেশ ঘরবন্দি; তখন পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, তাদের চিকিৎসায় সহায়তা, দুস্থ মানুষের বিভিন্ন প্রয়োজনে সাহায্য করতে এগিয়ে এসেছেন তিনি।

গত ২৬ আগস্ট হিমালয়ে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যা নেপাল ও চীনের তিব্বত অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পানির প্রবল স্রোত ও ভূমিধসে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়ে যায়। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৬৬ জনে দাঁড়িয়েছে।

সূত্র: আনন্দবাজার

Related Articles

ইরানে এখন ১ ডলার কিনতে ২২ লাখ রিয়াল লাগছে

ইরানের মুদ্রা রিয়াল বুধবার রেকর্ড দরপতনের মুখে পড়েছে। দেশটির খোলাবাজারে এক মার্কিন...

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির...

মেসির পর আরেক আর্জেন্টাইনের অবসর-ভাবনা

দুই দিন আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার...

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ...