Home খেলাধুলা জন্মদিনে বান্ধবীকে চমক, বাগদান সারলেন উসাইন বোল্ট

জন্মদিনে বান্ধবীকে চমক, বাগদান সারলেন উসাইন বোল্ট

Share
জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্ট দীর্ঘদিনের বান্ধবী ও মডেল কাসি বেনেটের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। নিজের ৪০তম জন্মদিনের আয়োজনেই বেনেটকে চমকে দিয়ে বিয়ের প্রস্তাব দেন বিশ্বের অন্যতম সফল এই অ্যাথলেট।
বোল্টের জন্মদিনের পার্টি আয়োজনের সঙ্গে বেনেটও যুক্ত ছিলেন। তবে সেই আয়োজনেই যে তার জন্য বিশেষ চমক অপেক্ষা করছে, তা তিনি জানতেন না। প্রস্তাব পাওয়ার পরের মুহূর্তের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন বেনেট।
প্রথম পোস্টে নিজের বিস্মিত প্রতিক্রিয়ার ছবি দিয়ে তিনি লেখেন, ‘এই ছবিটিই পুরো রাতের অনুভূতিটা প্রকাশ করছে।’ সঙ্গে ভালোবাসায় আপ্লুত হওয়ার পাশাপাশি কান্না ও হাসির ইমোজি দেন তিনি।
উসাইন বোল্ট ও কাসি বেনেট এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন। তাদের তিন সন্তান রয়েছে। ২০২০ সালের মে মাসে জন্ম নেয় মেয়ে অলিম্পিয়া লাইটনিং। পরের বছর জুনে তাদের যমজ ছেলে থান্ডার ও সেন্ট লিওর জন্ম হয়।
দীর্ঘদিনের সম্পর্কের পর বাগদানের মধ্য দিয়ে এবার বিয়ের পথে এগোলেন বোল্ট ও বেনেট। জন্মদিনের আনন্দকে আরও বিশেষ করে তুলেছে এই আকস্মিক বিয়ের প্রস্তাব।
Related Articles

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন...

ভালোবাসার নতুন গল্পে ইয়াশ-তটিনী

ছোট পর্দার আলোচিত দুই তারকা ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী জুটি...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও...

কলার মোচায় জয়ার ‘ক্রিসপি সালাদ’

অভিনয়ের ব্যস্ততার মাঝেও কৃষিকাজের প্রতি নিজের ভালোবাসা ধরে রেখেছেন দুই বাংলার জনপ্রিয়...