Home খেলাধুলা অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

Share
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ১৪৯ বছরের টেস্ট ইতিহাসে অস্ট্রেলিয়াকে অন্যতম বড় ও বিব্রতকর পরাজয়ের স্বাদ দিয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে গুটিয়ে দেওয়ার পর জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। শুরুতেই তানজিদ হাসানকে হারালেও শাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে অনায়াসে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
এর আগে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেন মেহেদী হাসান মিরাজ। ৬৬ রানে ৫ উইকেট নিয়ে তিনি ফেরান অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার ও অধিনায়ক প্যাট কামিন্সকে। নাথান লায়নকে এলবিডব্লিউ করে অস্ট্রেলিয়ার ইনিংসও শেষ করেন মিরাজ।
অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে একাই লড়াই করেন ক্যামেরন গ্রিন। ১০৪ রানের দুর্দান্ত সেঞ্চুরি করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি তিনি। হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন গ্রিন।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করে দেন বাংলাদেশের বোলাররা। হাসান মাহমুদ নেন ৬ উইকেট।
জবাবে বাংলাদেশ করে ৪২৬ রান। তানজিদ হাসান নিজের দ্বিতীয় টেস্টেই দুর্দান্ত সেঞ্চুরি করে করেন ১০১ রান। অস্ট্রেলিয়ার ফিল্ডাররা বাংলাদেশের ইনিংসে পাঁচটি ক্যাচও মিস করেন।
প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার কয়েক দিন পরই অস্ট্রেলিয়ার মাটিতে এমন দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। চার দিনজুড়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— তিন বিভাগেই স্বাগতিকদের পেছনে ফেলেছে বাংলাদেশ।
Related Articles

বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে অন্য কোনো দেশের আদলে নয়, একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে...

জুলাই চেতনাকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী...

আট বছর পর বড়পর্দায় প্রীতি!

জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা আবারও ফিরলেন বড়পর্দায়। প্রায় আট বছর পর...

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের রেকর্ড

উত্তর অস্ট্রেলিয়ার শহর ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম...