Home খেলাধুলা ভিডিও কলে টাইগারদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

ভিডিও কলে টাইগারদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

Share
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় তুলে নেয় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন সাফল্য পেল টাইগাররা।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দলের সবাইকে ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানান এবং সিরিজের পরের টেস্টের জন্য শুভকামনা জানান। বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও খেলোয়াড়দের শুভেচ্ছা জানান তিনি।
বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই ভিডিও কলে দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।’
তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে সাফল্যে রূপ দেবে বলে আশা প্রকাশ করেন।
এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে সেই জয়ের সঙ্গে যোগ হলো আরও বড় এক অর্জন। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়ে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ।
Related Articles

বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে অন্য কোনো দেশের আদলে নয়, একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে...

জুলাই চেতনাকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে হবে: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী...

আট বছর পর বড়পর্দায় প্রীতি!

জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা আবারও ফিরলেন বড়পর্দায়। প্রায় আট বছর পর...

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের রেকর্ড

উত্তর অস্ট্রেলিয়ার শহর ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম...