Home Uncategorized আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

Share

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

আজ সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে ছিলো এর বর্ণাঢ্য আয়োজন।

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সংমিশ্রণে একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। যা, ভবিষ্যতে একটি নৈতিক ও সুশৃঙ্খল জাতি গঠনে ভূমিকা রাখবে। ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী সাজানো হয়েছে প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম।

সেনাপ্রধানের প্রত্যাশা, মূল্যবোধভিত্তিক শিক্ষার এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষায় সমৃদ্ধ করবে।

এসময়, ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও ৭টি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন জেনারেল ওয়াকার উজ জামান।

Related Articles

রোহিঙ্গা সহায়তায় অস্ট্রেলিয়ার আড়াই কোটি ডলার অনুদান ঘোষণা

রোহিঙ্গা ইস্যুতে মানবিক সহায়তা হিসেবে অস্ট্রেলিয়া ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার...

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতের...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন আমাদের দেশটাকে পরিষ্কার...

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা

ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের দীর্ঘদিনের সম্পর্ক এবার বিয়ের পরিণতি পেতে যাচ্ছে।...