Home আন্তর্জাতিক আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি

Share
ভারতের বহুল আলোচিত নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া দেশব্যাপী ছাত্র আন্দোলনের ইতি টেনেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আসে।
বৈঠক-পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সকল এফআইআর প্রত্যাহার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণসহ আমাদের উত্থাপিত সমস্ত দাবি কেন্দ্র সরকার মেনে নিয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলনের ঐতিহাসিক জয় অর্জিত হওয়ায় আমরা সারা দেশের আন্দোলনকারীদের প্রতি অবিলম্বে ও শান্তিপূর্ণভাবে ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের বিনীত অনুরোধ জানাচ্ছি।
এর আগে একই দিনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের বাকি দাবিগুলোতেও সম্মতি দেয় মোদি সরকার।
সিজেপির ঘোষণার পর যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে অবস্থানরত হাজার হাজার তরুণ শিক্ষার্থী ও জেন-জি আন্দোলনকারীরা মিষ্টি বিতরণ ও উল্লাসের মাধ্যমে সিদ্ধান্তটি উদযাপন করেন। একই সঙ্গে তারা রাজপথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রস্তুতি শুরু করেন।
সূত্র : দ্য টেলিগ্রাফ, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি
Related Articles

শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের উল্লাস

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের...

মানুষের আস্থা অর্জনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন...

ইন্টার মায়ামির গুঞ্জন উড়িয়ে চিলির জালে ভোজিনহা

২০২৬ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় উঠে আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক...

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ছাড়ার...