Home প্রচ্ছদ এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াতে ইসলামী

এমপি গাজী নজরুলের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াতে ইসলামী

Share
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর নজর রাখছে। মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি জানিয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সম্পূর্ণ ঘটনাটি অনুসন্ধান ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের পর দলীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সংবাদের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সার্বক্ষণিক নজর রাখছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য গণমাধ্যমে এসেছে।
বিবৃতিতে জামায়াত নেতা আরও জানান, এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রকৃত ঘটনার সুষ্ঠু তথ্য-উপাত্ত পাওয়ার পর জামায়াতে ইসলামী তার নিজস্ব সাংগঠনিক নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
Related Articles

শাকিবের নতুন মিশন ‘নিঃস্ব’, ফিরছে ‘বরবাদ’ জুটি

‘বরবাদ’ সিনেমার রেকর্ড সাফল্যের পর আবারও এক হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা...

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, চারদিকের ষড়যন্ত্রে হতাশ না হয়ে...

বিশ্বকাপ ফাইনালে আমাদের পতনের অপেক্ষায় ছিল সবাই : ডি পল

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। ফলে টানা দ্বিতীয়বার...

জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, কে ওই নারী?

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী...