Home প্রচ্ছদ ‘লাভ জিহাদের’ অভিযোগ তুলে আমির খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

‘লাভ জিহাদের’ অভিযোগ তুলে আমির খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি

Share
বলিউড অভিনেতা আমির খানকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। সম্প্রতি তৃতীয়বার বিয়ে করার পর এই হুমকির মুখে পড়লেন বলিউডের এই তারকা অভিনেতা। শনিবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, লরেন্স বিষ্ণোইয়ের ভাই আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই নামের এক ব্যক্তির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে এই হুমকি দেওয়া হয়েছে। পোস্টে দাবি করা হয়, আমির খান দেশে ‘লাভ জিহাদ’ ছড়াচ্ছেন, যা ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। তাই এই অভিনেতাকে কোনোভাবেই ‘সহ্য করা হবে না’ এবং শিগগিরই তাকে এর পরিণতি ভোগ করতে হবে। তবে পোস্টটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।
কথিত ওই পোস্টে বলা হয়েছে, ‘আমি আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই (লরেন্স বিষ্ণোই গ্রুপ) বলতে চাই, আমির খানের মতো মানুষ আমাদের দেশে তথাকথিত ‘লাভ জিহাদ’ প্রচার করছেন, যা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে। আমরা এই ব্যক্তিকে সহ্য করব না এবং দ্রুতই তাকে এর মুখোমুখি করা হবে। এটি সনাতন ধর্ম এবং দেশের পরিপন্থী।’
পোস্টে আরও বলা হয়, ‘আমরা আমাদের ভাই, বোন ও নাগরিকদের প্রতিজ্ঞা করছি যে, যারা এ ধরনের লজ্জাজনক কাজ প্রচার করবে, তাদের আমরা আমাদের নিজস্ব উপায়ে মোকাবিলা করব। স্টারডমের নামে যারা এসব করতে সাহস দেখাচ্ছে, তাদের স্তব্ধ করে দেওয়া হবে।’
সূত্র জানিয়েছে, ফেসবুকের একটি পোস্ট ও ভয়েস নোটের মাধ্যমে মুম্বাই পুলিশ এই হুমকির তথ্য জানতে পেরেছে এবং তা যাচাই করে দেখছে। তবে আমির খান বা তার টিমের পক্ষ থেকে এখনো মুম্বাই পুলিশের কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে এই বিষয়ে মামলা করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বলিউড অভিনেতা সালমান খানকে একের পর এক প্রাণনাশের হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই গ্যাং। গত এপ্রিল মাসে সালমানের মুম্বাইয়ের বাড়ির বাইরে গুলিচালনা এবং গত বছর মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পেছনেও লরেন্স বিষ্ণোই গ্যাং নিজেদের দায় স্বীকার করেছিল।
Related Articles

ঢাবিতে শিবিরের প্রোগ্রাম থেকে ব্যারিস্টার আরমানের ফোন চুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় জুলাই প্রদর্শনীর আয়োজন করেছে। সেখান থেকে...

বড় হচ্ছে শাহরুখের ‘মান্নাত’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্বপ্নের ঠিকানা ‘মান্নাত’ আরও বড় হতে যাচ্ছে। দীর্ঘ...

গোল ছাড়া অ্যাসিস্টও সমান হলে কে পাবেন গোল্ডেন বুট?

বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের লড়াই এখন পৌঁছেছে চূড়ান্ত উত্তেজনার পর্যায়ে। টুর্নামেন্টে বাকি...

গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের সাফ...