Home খেলাধুলা মেসিকে আটকাতে সুইজারল্যান্ডের বিভিন্ন কৌশল

মেসিকে আটকাতে সুইজারল্যান্ডের বিভিন্ন কৌশল

Share
সুইজারল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। তবে কোয়ার্টার-ফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছে দলটি। ইনজুরির কারণে দলের সর্বোচ্চ গোলদাতা জোহান মানজাম্বি খেলতে পারবেন না। তবুও মেসিকে আটকাতে পারবেন বলে আত্মবিশ্বাসী তারা।
মেসির প্রভাব কমানোর পরিকল্পনা নিয়ে কোচ ইয়াকিন বলেছেন, প্রথমত, বলের দখল ধরে রাখাই হবে সবচেয়ে কার্যকর উপায়, বল আমাদের দখলে থাকলে মেসিও খুব বেশি কিছু করতে পারবে না। আমরা নিজেদের খেলাই খেলতে চাই এবং তাকে বল নিয়ে খেলার সুযোগ দিতে চাই না।
মেসিকে আটকানোর আরও বিকল্পের কথা উল্লেখ করেন তিনি। বলেন, অনেক সমাধান আছে। আমরা সবচেয়ে ভালো উপায়টি খুঁজে বের করার চেষ্টা করছি। মাঠে আমরা একটি ইউনিট হিসেবে খেলবো। ভালো পাস খেলবো এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে হাই লাইনে চাপ তৈরি করবো।
এবারের বিশ্বকাপে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করা মানজাম্বি শেষ ষোলোর ম্যাচেও কলম্বিয়ার বিপক্ষে খেলতে পারেননি। সুইস কোচ মুরাত ইয়াকিন জানান, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও তাকে মাঠে ফেরানো সম্ভব হয়নি, তাকে ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আগামীকালের ম্যাচে খেলতে পারবে না।
অন্যদিকে, অধিনায়ক গ্রানিত জাকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের সব মনোযোগ আর্জেন্টিনাকে হারানোর দিকেই। লিওনেল মেসিকে ঘিরে অতিরিক্ত ভাবনার কোনো সুযোগ নেই।
সম্প্রতি জার্মানির সাবেক গোলরক্ষক ইয়েন্স লেহমান মন্তব্য করেছিলেন, সুইস ফুটবলাররা নাকি মেসিকে অতিরিক্ত সম্মান দেখাচ্ছেন এবং ম্যাচ শেষে তার জার্সি নেওয়াই যেন তাদের লক্ষ্য।
এ প্রসঙ্গে জাকা বলেছেন, মানুষ আমাদের নিয়ে কী বলছে, সেটা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু মাঠে নিজেদের পারফরম্যান্স দিয়ে জবাব দিতে পারি। এর বাইরে আর কিছু গুরুত্বপূর্ণ নয়।
Related Articles

তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে আগামী ১৪ জুলাই...

বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি

বন্যা ও পাহাড় ধসে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ৪৪ জনের মৃত্যুর তথ্য...

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

বিপুল পরিমাণ মাদকসহ ২০২১ সালের ৪ আগস্ট গ্রেপ্তার হয়ে দেশজুড়ে তুমুল আলোচনা-সমালোচনার...

৬৮ বছর পর বিশ্বকাপে এমন নজির গড়ল স্পেন

বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে জয়ের পাশাপাশি অনন্য এক ইতিহাসও গড়েছে স্পেন।...