Home খেলাধুলা কোন দলের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান আর্জেন্টাইন কোচ

কোন দলের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল খেলতে চান আর্জেন্টাইন কোচ

Share

বিশ্বকাপের এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলোয়াড়দের পাশাপাশি তাদের এই সাফল্যের কৃতিত্বের দাবিদার দলের কোচ লিওনেল স্কালোনিও। ২০১৮ সালে কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলটিকে।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা আজ মুখোমুখি হতে যাচ্ছে মিশরের। ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পরবর্তী প্রতিপক্ষসহ সম্ভাব্য ফাইনাল নিয়েও কথা বলেছেন লিওনেল স্কালোনি। নিজের পছন্দের প্রতিপক্ষ হিসেবে বলেছেন স্পেনের নাম।

স্পেন প্রসঙ্গে তিনি বলেন, আমি জানি না, ফেভারিট হতে হলে একটি দলকে কেমন হতে হয়। তবে স্পেন ধাপে ধাপে উন্নতি করছে। প্রতিটি ম্যাচেই তারা আগের চেয়ে শক্তিশালী ও পরিণত হচ্ছে।

বিশ্বকাপের প্রতিযোগিতা সম্পর্কে তিনি বলেন, বিশ্বকাপ একটি জটিল প্রতিযোগিতা। এখানে অনেক বিষয় প্রভাব ফেলে। তাই কোনো একক দলকে ফেভারিট বলা কঠিন। এটি সাধারণ কোনো বিশ্বকাপ নয়। এখনো পর্যন্ত কোনো দলই অন্যদের থেকে বিশাল ব্যবধানে এগিয়ে যেতে পারেনি।

এরপরই নিজের পছন্দের ফাইনালের কথা জানান তিনি। তিনি বলেন, ‘স্পেনের বিপক্ষে একটি ফাইনাল খেলার জন্য আমি আজই চুক্তিতে সই করতে রাজি। কিন্তু সেই পথটা এখনো অনেক দীর্ঘ। আমাদের দুই দলের সামনেই অনেক বড় বাধা অপেক্ষা করছে।’

এবারের আসরে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দলগুলো অন্যান্য বারের মতো নিজেদের আধিপত্য দেখাতে পারছে না বলেও মনে করেন স্কালোনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক ফুটবলার ক্লাবে দীর্ঘ মৌসুম শেষে এখানে এসেছে। ক্লাব ফুটবলে অসংখ্য ম্যাচ খেলার ধকল তারা এখন টের পাচ্ছে। সম্ভবত এ কারণেই আমরা মাঠে সেই চিরচেনা ঝলমলে ফুটবল খুব বেশি দেখতে পাচ্ছি না। টুর্নামেন্ট শুরুর আগে যাদের ফেভারিট ধরা হয়েছিল, তারাও প্রত্যাশামতো খেলতে পারছে না। সত্যি বলতে, এখন পর্যন্ত কোনো দলই পরিপূর্ণ ফুটবল খেলতে পারেনি।’

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...