Home প্রচ্ছদ ফেরার কথা বলে নেতাকর্মীদের বিপদে ফেলার ভণ্ডামি করছে হাসিনা:সোহেল তাজ

ফেরার কথা বলে নেতাকর্মীদের বিপদে ফেলার ভণ্ডামি করছে হাসিনা:সোহেল তাজ

Share
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
তিনি বলেন, শেখ হাসিনা এখন ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছে।
শনিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ সমালোচনা করেন।
পোস্টে সোহেল তাজ লেখেন, একজন মানুষের ইগো/অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে, তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার। গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে, গণতন্ত্র কবর দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে, দেশ এবং মানুষের সাথে বিস্বাসঘাতকতা করে, আওয়ামী লীগকে ধ্বংস করে, ছাত্র/জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে, দুর্নীতি/লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা, সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছে।
এর আগে গত ২৮ জুন ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে চলতি বছরের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশে ফেরা তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; বরং বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত।
Related Articles

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকারের বৈঠক

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির...

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থানের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী...

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর...

৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট যে অর্জন এসেছে, তা কোনো একক...